July 21, 2026, 5:43 pm
শিরোনামঃ
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে ফিরে গেলেন আর্জেন্টিনা” সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাই ড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান হামহাম জলপ্রপাতে হাত ভাঙ্গলেন এক ছাত্র আটকে পড়লেন নয় ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নতুন বাংলাদেশে তথ্য সরবরাহ অবাধ হোক

Reporter Name

প্রথম বাংলা – ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ময়মনসিংহে পালিত হয়েছে আন্তর্জাতি ক তথ্য অধিকার দিবস। সচেতন নাগরিক সমাজ (সনাক) এর সহযোগিতায় তথ্য অধিকার সাধারণ মানুষের জন্য অধিকতর সহজ করতে রবিবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মুফিদুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজিম উদ্দীন, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, সিভিল সার্জন মোঃ নজরুল ইসলাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর আঞ্চলিক সমন্বয়ক মোঃ হাবিবুর রহমানসহ জেলার সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ।

ময়মনসিংহ জেলার সহকারী কমিশনার সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপুর সঞ্চালনায় শুরতেই তথ্য অধিকারআইন-২০০৯ বিষয়ক তথ্যবহুল প্রেজেন্টেশন প্রদান করেন সহকারী কমিশনা র জয়া দত্ত।

প্রেজেন্টেশনে সাধারণ জনগণ কিভাবে কোন প্রক্রিয়ায় তথ্য পেতে পারে, কি কি তথ্য পেতে পারে বা পারে না তা সবিস্তারে ব্যাখ্যা করা হয়। চাইলে তথ্য জনগণ, দিতে বাধ্য প্রশাসন। সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (চিন্তা ও বিবেকের স্বাধীনতা ও বাক স্বাধীনতা) অনুযায়ী তথ্য কমিশন তথ্য অধিকার নিশ্চিতকরণে কাজ করছে। এরপর জেলা পর্যায়ের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ ও প্রতিবেদন নিয়ে আরেকটি প্রেজেন্টেশন প্রদান করেন টিআইবি প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান। তিনি ময়মনসিংহের ৯৬টি সরকারি দপ্তরের ০৭ ধরনের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে হালনাগাদকরণে তাগিদ প্রদান করেন।

আলোচনায় বিভিন্ন বক্তা বলেন, তথ্য পাওয়া সাধারণ মানুষের অধিকার। কোনো তথ্য পাওয়া মাত্রই শেয়ার না করে আমরা যেন যাচাই-বাছাই করে সঠিক তথ্যটি শেয়ার করি। সঠিক তথ্য না পেলে জনমনে যেমন বিভ্রান্তি তৈরি হয়, তেমনি সমাজেও বিশৃঙ্খলা দেখা দেয়। তথ্য ও উপাত্ত এই দুটি জিনিসের মধ্যে কোনটি তথ্য, কোনটি শেয়ার করার যোগ্য, তা যেন যাচাই-বাছাই করা হয়। হলুদ সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য শুভ নয়।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তথ্য সরবরাহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হলে দুর্নীতি হ্রাস পায় এবংসুশাসন বৃদ্ধি পায়। এক্ষেত্রে তথ্য দাতা এবং তথ্য গ্রহীতা উভয়ের কিছু করণীয় রয়েছে। তথ্য দাতার মানসিকতায় পরিবর্তন আনতে হবে। গোপনীয়তা দুর্নীতির প্রবণতা বাড়ায় তাই গোপনীয়তা পরিহার করতে হবে। আবার তথ্য গ্রহীতাও তথ্য নিয়ে অসৎ উদ্দেশ্যে ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

নতুন বাংলাদেশে চাই তথ্যের অবাহ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতা। আজকের এই বাংলাদেশে তথ্য হোক সকলের জন্য উন্মুক্ত।



Our Like Page
Developed by: BD IT HOST