July 24, 2026, 11:55 am
শিরোনামঃ
বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত” জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি

Reporter Name

প্রথম বাংলা : রাজধানীর শাহজাহানপুর থানাধীন শান্তিবাগ এলাকা থেকে মোঃ সামির সরকার (আনুমানিক বয়স ১৩ বছর) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, গত রবিবার (১২ জুলাই ) দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকার সময় শাহজাহানপুর থানাধীন শান্তিবাগ এলাকা থেকে মোঃ সামির সরকার নিখোঁজ হয়। তার পিতার নাম মোঃ ফারুক সরকার এবং মাতার নাম মোছাঃ সাবিনা বেগম। তার উচ্চতা প্রায় ৫ ফুট, গায়ের রং শ্যামলা, শারীরিক গড়ন খাটো এবং ওজন আনুমানিক ৩৫ কেজি। পরিবারের সদস্যরা জানান, রাতে দেরিতে বাসায় ফেরার কারণে তাকে শাসন করা হলে পরবর্তীতে সে বাসা থেকে বের হয়ে যায়। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭৭৯, তারিখ: ১৪/০৭/২০২৬) করা হয়েছে।

কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ মোঃ সামির সরকার এর সন্ধান জেনে থাকলে শাহজাহানপুর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ ওবাইদুল (০১৮২৩-৩২১৮৩২), ডিউটি অফিসার (০১৩২০-০৪০৩০৭) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৩০০) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
সুত্র : Dmp news



Our Like Page
Developed by: BD IT HOST