September 8, 2026, 6:40 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) জাজিরার সচেতনতা মূলক কর্মসূচি পালন

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরা উপজেলায় টিএনটি মোর এলাকায় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর জাজিরা শাখার সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সোমবার (০৯ অক্টোবর) বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় এই রোডে চলাচলকারী মোটরসাইকেল ও গাড়ি চালক দের হেলমেট ও সিট বেল্টের প্রয়োজনীয়তা তুলে ধরে এর ব্যবহার নিশ্চিত করার জন্য সকলকে আহ্বান জানান নিরাপদ সড়ক চাই (নিসচা) এর জাজিরা কমিটির দায়িত্বশীল নেতাকর্মীরা। এ সময়ে পরিপূর্ণ সড়ক আইন মেনে যে সকল চালক চলাচল করে থাকে তাদের সম্মান জানানো হয়। পথচারী এবং চালকদের মাঝে এ সময় লিফলেট বিতরণের মাধ্যমে সড়ক নিরাপদের বার্তা পৌঁছানো হয়।

এ সময় স্থানীয় এক মোটরসাইকেল চালক রুহুল আমিন মুন্সী জানান, আমাদের জীবনের মূল্য অনেক, আমরা যারাই রোডে চলাফেরা করি প্রায় সবারই মোটরসাইকেল বা গাড়ির দাম লাখ টাকার উপরে। এক্ষেত্রে তিন, চার বা পাঁচ হাজার টাকার মধ্যে একটি হেলমেট ব্যবহার করলে আমাদের জীবনের ঝুঁকি কমে। নিরাপদ সড়ক চাই জাজিরা এর আজকের এমন ব্যতিক্রমী আয়োজন প্রশংসনীয়।আমি চাই আগামীতে সড়ক নিরাপদ ও দুর্ঘটনা রোধে প্রশাসন কঠোর ভূমিকা পালন করুক। পাশাপাশি নিরাপদ সড়ক চাই এর মত প্রতিটি সামাজিক সংগঠন নিজ নিজ জায়গা থেকে সচেতনতামূলক বার্তা ছড়াতে থাকলে একসময় আমরা সবাই সচেতন হয়ে যাব এতে করে দুর্ঘটনা ও মৃত্যুর হার কমবে বলে আমি আশা করি।

নিরাপদ সড়ক চাই (নিশাচা) জাজিরা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম মিতু তাদের এ কার্যক্রম বিষয়ে জানন,দুর্ঘটনায় মৃত্যু ঘটার তিনটি প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত গতি, গাড়ির যান্ত্রিক ত্রুটি ও যথাযথ সেফটি মেনটেন না করা। আমরা নিরাপদ সড়ক চাই নানা সতর্কতামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ ও সকল ধরনের যানবাহনের চালকদের নিজের জীবনের ঝুঁকি কমানোর ও যাত্রা নিরাপদ করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।এরই ধারাবাহিকতায় আমাদের জাজিরায় আজকে কর্মসূচি পালন করা হয়।

এ বিষয়ে নিরাপদ সড়ক চাই জাজিরা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল মাদবর জানান, আগামী ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস, এই দিবসকে সামনে রেখে আমাদের মাসব্যাপী নানা কর্মসূচি রয়েছে। আজকের এ সচেতনতা মূলক কার্যক্রম তারই একটি অংশ।



Our Like Page
Developed by: BD IT HOST