September 19, 2026, 11:12 pm
শিরোনামঃ
ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ শাহজাদপুরে আলোকবর্তিকার উদ্যোগে বৃক্ষরোপণ ও কৃতি শিক্ষার্থী এবং সাংবাদিকদের ক্রেস্ট প্রদান গবেষণায় বিনিয়োগে এত কার্পণ্য কেন?উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ভূঁইয়া আজ অসুস্থ, পাশে দাঁড়ানোর আহ্বান কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নির্বাচনী কর্মকর্তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভি এম) সম্পর্কে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে জিএমপির পুলিশ কমিশনার

Reporter Name

প্রথম বাংলা – আগামী ২৫শে মে অনুষ্ঠিতব্য গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারগণের ইভিএম সম্পর্কে সম্যক ধারণা দেয়ার লক্ষ্যে ১৪/০৫/২০ ২৩ খ্রিস্টাব্দ তারিখে গাজীপুর রিটার্নিং অফিসার কার্যালয় কর্তৃক আয়োজিত একটি প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্যা নজরুল ইসলাম,বিপিএম (বার),পিপিএম (বার),পুলিশ কমিশনার,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহোদয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদুল ইসলাম, রিটার্নিং অফিসার,গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ।

পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে নির্বাচন পরিচালনা য় ইভিএম মেশিনের গুরুত্বের কথা তুলে ধরেন তিনি বলে ন,নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকলকে ঐক্য বদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। জনসাধারণ যেনো নিরাপদে এবং সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সচেষ্ট থাকবে। তিনি নির্বাচন পরিচালনাকারী সকল কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে কাজ করার আহবান জানান আগামী ২৫ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনে জনসাধারণ স্বতঃস্ফূর্ত ভাবে তাদের প্রতিনিধি বেছে নিবে এই আশা ব্যক্ত করেন জিএপির কমিশনার মহোদয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার,প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার,পোলিং অফিসার এবং জিএমপির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST