June 28, 2026, 8:15 pm
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নির্বাচিত হলে শাকপুর ইউনিয়ন’কে আধুনিক ইউনি য়ন হিসেবে গড়ে জনতার স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই

Reporter Name

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:

বরুড়া উপজেলার আসন্ন শাকপুর ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল খালেক মুন্সি । তিনি নির্বাচিত হলে দুর্নীতিকে বিদায় দিয়ে আধুনিক ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলার প্রতিশ্রুতি দিয়েছেন ইউনিয়ন বাসীকে। প্রত্যন্ত এলাকা ঘুনেধরা শাকপুর ইউনিয়ন বাসীকে নতুন রুপ উপহার দিতে চায়, যা ইউনিয়ন বাসীকে আগে কখনো কেউ এমন উপহার দিতে পারেননি কোনো ইউপি চেয়ারম্যান।

শাকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তিন জন। এর মধ্যে জনগণের মনোনীত নির্দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল খালেক মুন্সি। মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল খালেক মুন্সি বলেন, জনতা সাড়া দিচ্ছে, জনতা কথা বলছে, জনতা শুনছে, জনতা স্বপ্ন দেখছে, বারবার প্রতারিত জনতা শেষ বারের মতো আশার আলোও দেখছে। আমি আপনাদের প্রমাণ করে দেবো, জনতার এবারের স্বপ্নটা মিথ্যে ছিল না ছিল বাস্তব।

তিনি আরও বলেন,ইউনিয়নের একজন নাগরিক হিসেবে আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকতে চাই। আপনারা আমার পাশে থাকলে ইউনিয়ন কে এগিয়ে নিতে চাই এবং নিব ইনশা আল্লাহ। আপনাদের সহযোগিতা আর ভালোবাসা থাকলে সকল দুর্নীতিকে বিদায় করে দেখিয়ে দিতে চাই ইউনিয়ন বাসীকে।

শাকপুর ইউনিয়ন’কে আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে জনতার স্বপ্নকে বাস্তবায়ন করা এবং জনতাকে ভিন্নরুপে নতুন আধুনিক ইউনিয়ন হিসেবে উপহার দেয়ার লক্ষেই আমি চেয়ারম্যান প্রার্থী নির্বাচন উপলক্ষে প্রতিদিনই বিভিন্ন গ্রামে, বিভিন্ন স্থানে উঠান বৈঠক, গণসংযোগ ও সর্বস্তরের মানুষের সাথে সাক্ষাৎকার, মতবিনিময় ও সার্বিক দিক নিয়ে আলোচনা করে যাচ্ছি এবং করে যাব ইনশাআল্লাহ।

তিনি সর্বশেষ একটি কথা জনগণের সামনে তুলে ধরে বলেন, আপনারা যদি আমাকে একবার চেয়ারম্যান নির্বাচিত করেন, আর আমি যদি সেবার মাধ্যমে আপনাদের ন্যায্য অধিকার অসহায় দুস্থ গরিব মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে না পারি, তাহলে আর কোন দিন আপনাদের সামনে চেয়ারম্যানের জন্য ভোট চাইতে আসবো না, এই আমার প্রতিজ্ঞা রইল আপনাদের সামনে।



Our Like Page
Developed by: BD IT HOST