September 15, 2026, 5:19 pm
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নোয়াখালীতে ২০ কোটি টাকার সরকারী সম্পত্তি উদ্ধার!

Reporter Name

এমডি ইলিয়াছ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ২০ কোটি টাকার সরকারী জায়গা দখল করে আওয়ামীলীগের অফিস বানিয়ে জবর দখল করা হয়। ভ্রাম্যমান ম্যাজিস্টেট লাল পতাকা টাঙ্গিয়ে জমিটি উদ্ধার করে।আওয়ামী লীগের কার্যালয় স্থাপনের নাম করে ৫০ শতক খাস জমি দখল করে দোকানপাট নির্মাণের অভিযোগ পাওয়া যায়। পরে শনিবার (৮ এপ্রিল) বিকেলে বেগমগঞ্জ চৌরাস্তার মাইজদী-ঢাকা মহাসড়ক সংলগ্ন আলীপুর মৌজার ৮১ শতাংশ খাস জমি উদ্ধার করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ দেবনাথ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ৮১ শতাংশ জায়গায় চৌমুহুনী পৌরসভা ময়লা ফেলে আসছিল।কয়েকদিন যাবৎ এ জায়গায় বালু ফেলে খুব দ্রুতগতিতে ভরাট করা হচ্ছিল। জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাপ্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ দেবনাথ। অভিযানকালে উক্ত স্থানে প্রায় ১৬০০ ঘনফুট বালু জব্দ করে পৌর ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ রশীদের জিম্মায় প্রদান করা হয়। এসময় বালু ভরাটের সঙ্গে সম্পৃক্ত কাউকে পাওয়া যায়নি। উদ্ধারকৃত জায়গার চারিদিকে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ দেবনাথ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যালয় স্থাপনের নাম করে ৫০ শতক জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করা হয়েছে। এছাড়াও বালু ফেলে দ্রুত পুরো জায়গাটি দখল করা হচ্ছিলো। আমরা পুরো জায়গা দখলমুক্ত করে লাল নিশান টানিয়ে দিয়েছি। সরকারি সাইনবোর্ড লাগানোর প্রক্রিয়া চলমান রয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

জায়গা দখল করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের মুঠোফোনে একাধিকবার ফোন ও মেসেজ দিয়েও সাড়া পাওয়া যায়নি। যার কারনে সংসদ সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।



Our Like Page
Developed by: BD IT HOST