April 25, 2026, 5:35 am
শিরোনামঃ
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার নিয়ে মানহানিকর বক্তব্য: ৭ বছর পর তদন্ত প্রতিবেদন দাখিল লক্ষ্মীপুরের এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু গফরগাঁও উপজেলার উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অপরাধ দমনে রাজধানী জুড়ে বসানো হবে ১১ হাজার সিসিটিভি: ডিএমপি কমিশনার ময়মনসিংহ সদর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালী খেলাধুলায় মনোযোগী শিশুদের বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী শিক্ষিকাকে জুতাপেটা, বিএনপি নেতা বহিষ্কার বান্দরবান জেলার লামায় অপহৃত ৬ রাবার বাগান শ্রমিক সেনাবাহিনীর অপারেশনে উদ্ধার একটি সিএনজিসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।২৬ অক্টোবর (বুধবার) বেলা ১২ টায় জেলা প্রশাসক সভা কক্ষে অনুষ্ঠানের আয়োজন করে নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা অফিস।নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক একেএম জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায়

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নোয়াখালী ইসরাত সাদমিন, সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা, নোয়াখালী জনাব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন এর উপদেষ্টা চট্র মেট্রো ও চট্রগ্রাম জেলা পিবিআই পুলিশ পরিদর্শক আবু জাফর মোঃ ওমর ফারুক, ইউএনএফপিএ ফিল্ড অফিসার ডাঃ সাদিয়া সামরিন হৃদি, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের প্যাসিলিটেটর মোঃ ইউসুফ নবীসহ নোয়াখালী জেলার সকল উপজেলার পঃ পঃ কর্মকর্তা ও মেডিকেল অফিসার বৃন্দ।

এসময় জেলা পরিবার পরিকল্পনা অফিসের পক্ষ থেকে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মপুর ইউনিয়নে অবস্থিত কমিউনিটি ক্লিনিকে আর্থিক অনুদানসহসহ যাবতীয় সেবায় সহযোগীতা করার জন্য সুবর্ণ প্রবাসী ফাইন্ডেশন এর উপদেষ্টা আবু জাফর মোঃ ওমর ফারুককে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে আবু জাফর মোঃ ওমর ফারুক সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশনের কার্যক্রসহ নানা উন্নয়ন ও আত্নমানবতার সেবায় কার্যক্রমের বিষয়ে বিস্তর আলোচনা করেন এবং অসহায় অবহেলিত মানুষের জন্য বিনামূল্যে স্থায়ী সেবার লক্ষে মোহাম্মপুরে একটি হাসপাতাল তৈরী করার জন্য জেলা প্রশাসকের কাছে ১ একর জায়গা প্রদানের অনুরোধ করেন।

পরিবার পরিকল্পনা বিভাগের এমন উদোগের ভূয়সী প্রশংসা করে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগের বিষয়টি দৃঢ প্রতিজ্ঞা ব্যক্ত করেন যে নিয়োগ প্রক্রিয়া শতভাগ মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই হবে ইনশাআল্লাহ; এ বিষয়ে কোন ষড়যন্ত্র হলে, কেউ ষড়যন্ত্র করতে চাইলে, কোন চাকরি প্রত্যাশী প্রতারণার স্বীকার হলে জেলা প্রশাসককে তাৎক্ষণিকভাবে অবহিত করার জন্য, নিয়োগ প্রক্রিয়া কোন ধরনের ব্যত্যয় ঘটলে তিনি কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST