November 25, 2026, 4:29 pm
শিরোনামঃ
দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবি কর্তৃক গ্রেপ্তার ৭ খাদ্য অধিদপ্তরে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পেতে লাখ লাখ টাকা যায় কার পকেটে? ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নৌকাকে বিজয়ী করে ঘরে ফিরবো, সেই লক্ষেই কাজ করছি – আওয়ামীলীগ নেতা তছলিম উদ্দীন

Reporter Name

পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর -২ রায় পুর আসনে চলছে ভোটের প্রচারনা।তারই ধারাবাহিক তায় গতকাল ২ জানুয়ারী মঙ্গলবার এক সাক্ষাতকারে রায়পুর উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য মোঃ তছলিম উদ্দীন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা- এডভোকেট নুরউদ্দীন চৌধুরী নয়ন এমপিকে নৌকা মার্কা দিয়ে লক্ষ্মীপুর -২ আসনে মনোনয়ন দিয়েছেন। তাঁর সমর্থনে আমরা রায়পুর উপজেলা ও পৌর আওয়ামীলীগ ঐক্যবদ্ধ।

তছলিম উদ্দীন তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে নৌকা মার্কাকে আবারো বিজয়ী করতে হবে,লক্ষ্মীপুর-২ রায়পুর আসনে এডভো কেট নুরউদ্দীন চৌধুরী নয়ন এর বিকল্প নাই,রায়পুরের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো এগিয়ে নিতে তাঁকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। নৌকাকে বিজয়ী করেই ঘরে ফিরবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম জনগনের সম্মুখে তুলে ধরেই আমরা ভোট প্রার্থনা করি। টানা ১৫ বছর আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায়। এই দীর্ঘ সময়ে দেশে ব্যাপক উন্নয়ন করেছে। বিশেষ করে রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, মাদ্রাসা-মক্তবের ব্যাপক উন্নয়ন হয়েছে।

সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় বয়স্ক ভাতা,বি ধবা ভাতা,গর্ভকালীন ভাতা,মুক্তিযোদ্ধা ভাতা পেয়েছে অসংখ্য জনগন ভিজিএফ,ভিজিডি কার্ড পেয়েছে সাধা রন জনগন। সুবিধাভোগীদের সংখ্যা আগামীতে আরো বৃদ্ধি পাবে। দেশের জনগন সুখে-শান্তিতে আছে। জন গনের প্রত্যক্ষ ভোটেই আগামী ৭ জানুয়ারী জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে আওয়ামিলীগ সরকার গঠন করবে।



Our Like Page
Developed by: BD IT HOST