মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম শাহজাদপুরে আগমনের সময় পথে পথে সর্বস্তরের জনসাধারণ ও নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।
২৮ শে নভেম্বর,মঙ্গলবার,তার পূর্ব নির্ধারিত আগমন কে ঘিরে হাজারো মোটরসাইকেল বহর নিয়ে শাহজাদ পুর উপজেলার প্রবেশদ্বার গারাদহ ইউনিয়ন ও উল্লা পাড়া উপজেলার সীমান্ত মহেশপুরে হাজার হাজার নেতাকর্মী ও জনতা ভিড় জমায়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী,সাবেক সাধারণ সম্পাদক ও উপজে লা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদ রহমান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ,
সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, গারাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম আক্তার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন সহ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পরে বিকাল সাড়ে ৩ টায় চয়ন ইসলামের গাড়ী বহর মহেশপুরে পৌঁছলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এবং হাজারো মোটরসাইকেলের শোভাযাত্রা সহকারে নৌকার মনোনীত প্রার্থী চয়ন ইসলামকে নিয়ে শাহজাদপুরের দিকে রওনা হয়।
এসময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের গারাদহ থেকে শাহজাদপুর পর্যন্ত জনসাধারণ রাস্তার দুই ধারে দাড়িয়ে থেকে চয়ন ইসলামকে শুভেচ্ছা জানান। চয়ন ইসলাম মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি থেকে নেমে জনসাধারণের শুভেচ্ছা গ্রহণ করেন।
শাহজাদপুরে পৌঁছে পৌর শহরের শক্তিপুরে নিজ বাস ভবনে গিয়ে তার পিতা প্রয়াত ড. মযহারুল ইসলাম ও মাতা নুরজাহান মাযহারের সমাধিতে পুস্পস্তবক অর্পন করেন এবং তাদের কবর জিয়ারত করেন। পরে তার বাসভবনে অপেক্ষমান বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত লোকজন তাকে ফুলেল অভ্যার্থনা জানান। এরপর নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান তিনি। সেখানে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকার মনোনীত প্রার্থী চয়ন ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।
সেখান থেকে তিনি যান পৌর শহরের দরগাহপাড়ায় অবস্থিত হযরত মখদুম শাহ দৌলা (রঃ) এর মাজার ও মসজিদে। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে হযরত মখদুম শাহ দৌলা এর কবর জিয়ারত করেন।
চয়ন ইসলাম সাংবাদিকদের বলেন, শাহজাদপুরের মানুষের ভালোবাসায় অমি অভিভূত। তাদের এই ভালোবাসার প্রতিদান আমি অবশ্যই দেব।