June 29, 2026, 5:59 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালতকে সহায়তা করুন : ময়মনসিংহে সংবর্ধনায় প্রধান বিচারপতি

Reporter Name

প্রথম বাংলা – প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, স্বাধীন বিচারব্যবস্থার সাথে সুশাসনের ধারণাটি সম্পৃক্ত। মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের মূল উপাদান হলো স্বাধীন ও কার্যকর বিচার ব্যবস্থা নিশ্চিত করা। মানুষ হিসেবে ও আইনজীবী হিসেবে আমার প্রত্যাশা থাকবে আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সৎ থাকবেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালতকে সহায়তা করুন।

মানুষ যাতে ন্যায়বিচার পায় সেদিকে লক্ষ্য রাখুন বিচারক দের বিরুদ্ধে নেতিবাচক প্রভাব এড়িয়ে চলুন। আইনের বি ধিবিধান ও বিচারকার্যের রায়ের প্রতি সম্মান রাখুন। বিচার কদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সবসময় সহায়তামূলক মনোভাব ও সাহায্যের মানসিকতা রাখতে আইনজীবীদের আহ্বান জানান।শনিবার (০১ জুন ) ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির আয়োজনে ময়মনসিংহ টাউন হলের অ্যাড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে সংবর্ধনা দেওয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন।

সংবর্ধনায় প্রধান বিচারপতি আরো বলেন,আমাদের বিচার ব্যবস্থাকে আধুনিক করে গড়ে তুলতে এবং সাধারণ মানুষে র জন্য সহজলভ্য করতে একটি দীর্ঘমেয়াদী জুডিসিয়াল প্লান তৈরি করা হচ্ছে। এ বিষয়ে আমাদের বিচারবিভাগ ও বার কাউন্সিলের অনেকবার আলোচনা সভা ও বৈঠক হয়েছে এবং বিচারিক স্টেকহোল্ডারগনের সাথেও আমরা বসবো। অতীতের মত নিয়মিত তদারকির মধ্য দিয়ে আমরা ধাপে ধাপে সব সীমাবদ্ধতা কাটিয়ে উঠবো বলে আমার বিশ্বাস।

প্রধান অতিথি তরুণ আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ভবি ষ্যতে একজন প্রতিষ্ঠিত আইনজীবী হতে হলে লেখাপড়া ও গবেষণার বিকল্প নেই। আপনারা অনেক মেধাবী। মেধাকে কাজে লাগিয়ে এবং পরিশ্রম ও সততার সাথে সামনের পথে এগিয়ে যেতে হবে।প্রধান বিচারপতি তার বক্তব্যে ময়মনসিংহের শিল্প-সংস্কৃতি ও স্বাধীনতা যুদ্ধে গৌরবময় ইতিহাস ও বীরত্ব গাঁথার স্মৃতিচারণ করেন।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন ধার্মিক মানুষ কিন্তু অসাম্প্রদায়িক।ময়মনসিংহ অঞ্চলের মানুষও অসা ম্প্রদায়িক। এ অঞ্চলের সাহিত্য সারা পৃথিবী জুড়ে সমাদৃত বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এ জনপদের মানুষ স্বাধীনতার কথা চিন্তা করা ও স্বপ্ন দেখানো শিখিয়েছে বাংলাদেশকে। তাইতো বঙ্গবন্ধু তার জীবনে স্বাধীনতার আগে ও পরে ৪৭ বার এ জনপদে এসেছেন। এ জনপদের অসাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধের চেতনা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আমি আশা করি। ময়মনসিংহ অঞ্চলের স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা ও গবেষণার কাজে যুক্ত থাকার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান।

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভো কেট মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন বিজ্ঞ জজ মমতাজ বেগম,ময়মনসিংহ বারের সাবেক সভা পতি এডভোকেট মো: জহিরুল হক, সাবেক সংসদ সদস্য ও ময়মনসিংহ বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোস লেম উদ্দিন,ময়মনসিংহ বারের সাবেক সভাপতিএডভোকে ট এ এইচ এম খালেকুজ্জামান, ময়মনসিংহ বারের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কফিল উদ্দিন ভূঁইয়া,

ময়মনসিংহ বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জালাল উদ্দিন খান,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক,নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক,শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক,ময়মনসিংহ বিভাগের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, এ বিভাগের আইনজীবীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST