June 28, 2026, 10:43 pm
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পদ্মা-মেঘনায় ইলিশ ধরার অপরাধে ৪১ জেলে আটক

Reporter Name

মোঃশরিফ হোসেন,চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৪১ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল পর্যন্ত পদ্মা-মেঘনার সদর উপজেলার রাজরাজেশ্বর, পুরাণবাজার, লক্ষ্মীচর, চিরারচর, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ৫টি নৌকা ও ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন : মো. হযরত আলী (২১), নুর মোহাম্মদ (৪০), মো. সেলিম শেখ (৩০), মো. বাবুল শেখ (৩৫), ওসমান সরকার (৪২), নূর আলম লস্কর(২৭), ইয়াছিন লস্কর (২৪), সিরাজ বকাউল (৫৫), ইসমাইল গাজী(৫০), কাউছার ভূঁইয়া(১৯), মো. মিচির আলী (৪৬), রাসেল (৩২),সাজ্জাদ হোসেন (২২), রানা ইসলাম (১৯), তপন গাজী (২০), খোকন মিজী (৩৫), মো সবুজ মিয়া (২৩), সুজন বেপারী (২২), মো ইমরান(২২)।তবে এর মধ্যে নাবালক হওয়ায় ১০ কিশোর কে মুছলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর বাকিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় অভিযানে বিভিন্ন জায়গা থেকে ৪১ জেলেকে আটক করা হয়েছে। এছাড়া ৫টি নৌকা, ১০ লাখ মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়।জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সেজন্য নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক টহল দিচ্ছে। চাঁদপুরের পদ্মা-মেঘনা নৌ-সীমানায় অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, উৎপাদন বাড়াতে মা ইলিশ রক্ষায় গত ৭ তারিখ থেকে শুরু হয়ে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী অভিযান চলছে। এ সময় ইলিশ ধরা, পরিবহণ, মজুত ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার।



Our Like Page
Developed by: BD IT HOST