October 2, 2026, 8:54 pm
শিরোনামঃ
১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী(এমসিকিউ) পরীক্ষা পদত্যাগপত্র জমা দিলেন সংসদ সদস্য মিষ্টি প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের বেড়াজালে সামাজিক সংগঠনসমূহ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ সা/ইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট ‘সাইবার পুলিশ ইউনিট’ইকবাল হোসেন আওয়ামী নেতা রাসেল গং রয়েল হিল রিসোর্ট’ ভাঙচুর, দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মামলা দায়ের কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, ওয়ার্ল্ডে মিডিয়া ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উপহার পেয়ে হাসি ফুঠলো জাহেদার মুখে

Reporter Name

আবুল হাশেম রাজশাহী বিভাগীয় প্রতিনিধি :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম।গনমানু ষের প্রান প্রিয় নেতা তিনি। তিনি বাঘা -চারঘাট ৬ আসনের এমপি। তার দেওয়া উপহার পেলেন বাঘা উপজেলার জাহেদা বেগম।রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জৌতকাদিরপুর গ্রামের শাহজামালের স্ত্রী জাহেদা বেগম।তিনি জীবিকার জোগান দিতে পুরুষের ন্যায় দীর্ঘ ৫ বছর ধরে ভ্যান চালিয়ে আসছেন।

তিনি সহ তাঁর ব্যাটারি চালিত ভ্যানগাড়ীটিকে বাঘা উপজেলার বিভিন্ন রাস্তায় যাত্রী নিয়ে ভাড়ায় চলা চল করতে দেখা যায়। খোঁজ খবর নিয়ে জানা যায়, জাহেদা বেগমের উপার্জনের একমাত্র মাধ্যম অটো ভ্যান গাড়ীটির বেশ কিছুদিন যাবৎ ব্যাটারি নষ্ট হয়ে পড়ে থাকায়, চরম দূশ্চিন্তায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন জাহেদা বেগম।

এই বিষয়টি পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সামিউল আলম নয়ন সরকার কে জানালে, তিনি মন্ত্রী মহাদয়কে এই বিষয়ে অবগত করেন। সোমাবার সন্ধ্যায় তার পাঠানো নগদ অর্থ ৩২ হাজার টাকা তুলে দেওয়া হয় জাহেদা বেগম এর হাতে।যাতে তিনি তার অটো ভ্যানগাড়ীটির আবার নতুন ব্যাটারি ক্রয় করতে পারে।

উক্ত সময় উপস্থিত ছিলেন,পাকুড়িয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মজিবুর রহমান,সাবেক যুব নেতা সুজন আলী,রফিকুল ইসলাম , হাফেজ এনামুল হক,আসাদুল ইসলামসহ অনেকেই।



Our Like Page
Developed by: BD IT HOST