প্রথম বাংলা – ময়মনসিংহ সদর উপজেলা ৪নং-পরানগঞ্জ ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলছে রমরমা জুয়ার আসর। পরানগঞ্জ ইউনিয়নের বীর বওলা গ্রামে সালফির দোকানের পিছনে বাগানে এই স্পটে রাত্রের ১০টা থেকে সেহরি পর্যন্ত চলছে জুয়ার আসর।জুয়াবিরোধী কঠোর পদক্ষেপ চান এলাকাবাসী।পরানগঞ্জের বীর বওলা গ্রামে পবিত্র মাহে রমজান মাসেও মানছেন না জুয়ারী সিন্ডিকেটদল ।
জুয়ারী সিন্ডিকেটরা জোড় গলায় বলেন প্রশাসন ম্যানেজ করেই তারা জুয়ারবোর্ড চালাচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ জুয়ার আসর গুলোকে কেন্দ্র করে চুরি মাদক সিন্ডিকেট সহ বিভিন্ন অপরাধীদের দৌরাত্ব চলছে । এতে করে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে।
সূত্রমতে জানাযায়-এলাকার প্রভাবশালী একটি চক্র এসব জুয়ার আসর চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এলাকার সাধারণ মানুষ জুয়া খেলার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেনা জুয়ারিদের বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ চান পরানগঞ্জের সচেতন মহল।