September 19, 2026, 1:19 am
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পরিচ্ছন্ন নগরী গড়তে লক্ষ্মীপুর পৌর মেয়রের ডাষ্টবিন বিতরণ

Reporter Name

নূর মোহাম্মদঃ

লক্ষ্মীপুর পৌরসভার নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজি আই আই পি-৩) প্রকল্পে আওতায় বর্জ্য ব্যবস্থাপনায় সুন্দর ও স্বাভাবিক শহর গড়ার লক্ষ্যে পচনশীল ময়লা ফেলার জন্য পতিটি পরিবারকে ২টি করে ডাস্টবিন বিতরণ উদ্বোধন করেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া।

মঙ্গলবার (১১ এপ্রিল) লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে ডাস্টবিন উদ্বোধন করা হয়। উদ্বোধনে প্রধান অতিথি পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়ার উস্থিতিতে বিশেষ অথিতি ছিলেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খন্দকার ইউছুফ,পৌরসভার নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন, প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন,পৌর কাউন্সিলর বৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তির্বগ।

পৌর মেয়র বলেন,পর্যায় ক্রমে পৌরসভার ২ হাজার পরিবারের মাঝে ডাস্টবিন বিতরণ করা হইবে। পৌরবাসীর সার্বিক কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন।ডাস্টবিন সমুহ যথাযথ ভাবে ব্যবহার করলে এবং বর্জ সমুহ হাউজ থেকে আলাদা আলাদা হয়ে আসলে বর্জ্য ব্যবস্থাপনা সঠিক ভাবে বাস্তবায়ন করে শহরকে পরিবেশ বান্ধব ও সুন্দর শহর উপহার দিতে পারবেন।তিনি আরও জানান,লক্ষ্মীপুর পৌর সভার নাগরিক সেবা সুনিশ্চতের স্বার্থে নগরকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে তিনি পর্যাপ্ত পরিচ্ছন্নতাকর্মী নিয়োগসহ তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে, যাতে করে তাদের কাজে আগ্রহ থাকে সেদিকে তিনি সর্বক্ষনিক নজর রাখছেন। তা ছাড়া মশার নিধন,ড্রেনেজ ব্যবস্থাপনার জন্য নতুন প্রকল্পও হাতে নেওয়া হয়েছে বলে জানান ।



Our Like Page
Developed by: BD IT HOST