প্রথম বাংলা – পাঁচ জেলায় অতিরিক্ত জেলা প্রশাস ক (এডিসি) হিসেবে নতুন পাঁচ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলাগুলো হলো- খাগড়াছড়ি, ভোলা,পটুয়াখালী,মেহেরপুর এবং নীলফামারী।বুধ বার জনপ্রশাসন মন্ত্ণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।নতুন এডিসির দায়িত্ব পাওয়া কর্মকর্তা দের মধ্যে- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) জোনায়ে দ কবীর সোহাগকে খাগড়াছড়ির এডিসি,
সেতু বিভাগের সিনিয়র সহকারী সচিব আলমগীর হুসাইনকে ভোলার এডিসি,প্রধানমন্ত্রীর শিক্ষা সহায় তা ট্রাস্ট,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) যাদব সরকার কে পটুয়াখালীর এডিসি,আইএমইডির উপপরিচাল ক আশরাফুল ছিদ্দিককে মেহেরপুরের এডিসি এবং কুড়িগ্রামের ফুলবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাসকে নীলফামারীর এডিসি করা হয়েছে।