পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
পীরগাছা উপজেলার দুই নং পারুল ইউনিয়নের চার পাঁচ ছয় নং ওয়ার্ডের সংরক্ষিত ত্রিপুর মুসল্লি পাড়া গ্রামের রাস্তায় মহিলা ইউপি সদস্যা কর্তৃক নির্মিত কালভার্ট টি অবশেষে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ভেঙ্গে ফেলা হলো। এতে এলাকাবাসী বেজা য় খুশি।সরেজমিনে গিয়ে দেখা গেছে,উপজেলার পারুল ইউনিয়নের নং৫ ওয়ার্ডের ত্রিপুরমুসল্লী পাড়া গ্রামে এলজিএসপি প্রকল্পের আওতায় ৫২ হাজার টাকা ব্যায়ে নির্মাণ করা হয় একটি ইউ ড্রেন কালভা র্ট।কাজের সময় সিডিউল অনুযায়ী রড না দিয়ে
নিম্নমানের ইট,খোয়া,বালু ব্যবহার করে নির্মাণ করা হয় কালভার্ট টি। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কালভার্ট টি নির্মাণের সময় এলাকা বাসী বাধা দিলেও তোয়াক্কা না করে সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রেহেনা বেগম প্রভাব খাটিয়ে কালভার্টটির নির্মাণ কাজ করেন। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে নিম্ন মানের কাজ করায় ওই ই।উপি সদস্যর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার কে এলাকাবাসী অবগত করেন।
উপজেলা নির্বাহী অফিসার তদন্ত করলে কালভাট নির্মাণে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে কালভাট টি ভেঙ্গে ফেলার নির্দেশ প্রদান করেন। সে নির্দেশে এলাকাবাসী কালভার্ট টি ভেঙ্গে ফেলেন। বিষয় টি সারা উপজেলায় টক অবদা টাউনে পরিনত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ – নাজমুল হক সুমন– বলেন নিম্নমানের সামগ্রী দিয়ে কালভাট টি নির্মাণের সত্যতা পাওয়ায় তা ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।
বার্তা প্রেরক আলমগীর হোসেন পাটোয়ারী
পীরগাছা,রংপুরOne attachment
• Scanned by Gmail