July 3, 2026, 1:26 am
শিরোনামঃ
কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিচ্ছে – ওয়াহাব আকন্দ এমপি শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিললো ১৬০টি স্বর্ণের বার র‍্যাব-১৪-এর অভিযানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্বরে ভারতীয় পণ্যসহ আটক ২ জন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পুলিশ আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত – আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পিপিএম বলেছেন,নির্বাচনকালীন সময়ে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে থেকে দায়িত্ব পালন করে থাকে। আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন বাংলাদেশ পুলিশকে যে দায়িত্ব প্রদান করবে সে দায়িত্ব পালনের সক্ষমতা ও প্রস্তুতি পুলি শের রয়েছে।বাংলাদেশ পুলিশ প্রায় দেড়শ বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। অতীতেও নির্বাচনকালে বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালন করেছে। আগামীতেও বাংলাদেশ পুলিশ পেশাদারত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

আইজিপি ২৯ এপ্রিল সকালে সিলেট জেলা পুলিশ লাইনস মিলনায়তনে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও সিলেট জেলা পুলিশের আয়োজনে সিলেটে কর্মরত অফি সারদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।অপর এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন,বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সফলভাবে দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের জনব ল,প্রশিক্ষণ এবং সক্ষমতা রয়েছে। বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত।

আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত নীতির আলোকে বাংলাদেশ পুলিশের সকল সদস্য, প্রশাসন, জনপ্রতিনিধি, জনগণ, গোয়েন্দা সংস্থাসহ সকলে মিলে আমরা একযোগে কাজ করেছি। এর ফলে আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাস সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। তিনি বলেন কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তা মোকাবেলা করার প্রস্ততি এবং সক্ষমতা আমাদের রয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলার বিষয়ে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রোহি ঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।ট্যুরিস্ট পুলিশ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বাংলাদেশে পর্যটন খাত বিকশিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ট্যুরিস্ট পুলিশ গঠন করে দিয়েছেন। পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম রয়েছে। দেশী-বিদেশী পর্যটকদের নিরাপত্তায় আগামীতে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম আরও বাড়ানো হবে।

মতবিনিময় সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনা র মোঃ ইলিয়াস শরীফ,সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান,এপিবিএন’র ডিআইজি শাহ মোঃ আবিদ হোসেন,সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন,রেঞ্জাধীন জেলার পুলিশ সুপারগণ এবং রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।পরে আইজিপি ৭ এপিবিএন এবং আরআরএফ এর চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।



Our Like Page
Developed by: BD IT HOST