May 31, 2026, 12:34 am
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পোরজনা ইউপি দেশসেরা নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবুকে গণসংবর্ধনা প্রদান

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর,সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৬নং পোরজনা ইউনিয়ন পরিষদ জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ দিবস উপলক্ষে দেশসেরা নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবুকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।মঙ্গলবার, ১০ই অক্টোবর, দুপুরে পোরজনা ইউনিয়ন পরিষদে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়জনের মাধ্যমে চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবুকে এই গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

পোরজনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক গোলাম সাকলাইন সেলিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন,পোতাজিয়া ইউপি চেয়ার ম্যান আলমগীর জাহান বাচ্চু, নরিনা ইউপি চেয়ারম্যান আবু শামীম,সোনাতনী ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান প্রমুখ। ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আয়েজ উদ্দিন, ইউপি সদস্য আবুল হাশেম, পোরজনা ইউনিয়ন পরিষদের অন্যতম সদস্য, উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পোরজনা ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক স্থানীয় জনতা।

উল্লেখ্য, গত ৬ই অক্টোবর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু ও সচিব নাঈমুল ইসলাম উজ্জ্বলের হাতে সন্মাননা স্মারক প্রদান করেন।
দেশের ৪ হাজার ৫৭৮ ইউনিয়ন পরিষদের মধ্যে জন্ম ও মৃত্যু সনদ এবং ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের সেবা প্রদানের ক্যাটাগরিতে পোরজনা ইউনিয়ন পরিষদকে দেশসেরা নির্বাচিত করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST