July 31, 2026, 8:56 pm
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পোরশায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

Reporter Name

নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় নওগাঁর পোরশায় ৯ আগস্ট আন্তর্জাতি ক আদিবাসী দিবস উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ ও জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

(৯ আগষ্ট) বুুধবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। সরাইগাছি মোড় মিতালী সিনেমা হলের রুম থেকে র‌্যালিটি সরাইগাছি মোড় বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সরাইগাছি মিতালী সিনেমার সামনে এসে শেষ হয়। পরে সরাইগাছি মিতালী সিনেমা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখার সভা পতি ধীরেন লাকড়া সভাপতিত্বে ও জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইচন পাহান সঞ্চালনায়প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, নরেন চন্দ্র পাহান, সাধারণ সম্পাদক, (ভারপ্রাপ্ত) জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সুভাষ চন্দ্র হেমরম মুখ্যপাত্র ও দপ্তর সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি,নকুল পাহান,সভাপতি আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি,মেরিনা মুর্মু, সহ সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ পোরশা শাখা, নিতাই চন্দ্র মুন্ডা, সাংগঠ নিক সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ পোরশা শাখা ,হেমন্ত পাহান,আইন বিষয়ক সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ মান্দা শাখা,রতিকান্ত পাহান,সভাপতি ছাওড় ইউপি কমিট,

রাজেন সিং,সাধারণ সম্পাদক নিতপুর ইউপি কমিটি,যীশু সরেন,সাংস্কৃতিক সম্পাদক মুর্শিদপুর ইউপি কমিটি,নিরেন পাহান,সভাপতি আদিবাসী ছাত্র পরিষদ পোরশা শাখা, বিমল পাহান,সাংগঠনিক সম্পাদক আদিবাসী ছাত্র পরিষদ পোরশা শাখা,জলাশ পাহান,প্রচার সম্পাদক আদিবাসী ছাত্র পরিষদ পোরশা শাখা, রুমেল টুডু,আদিবাসী নেতা পোরশা,বুদা লাকড়া,সভাপতি ঘাটনগর ইউপি কমিট, ভাদুয়া কোল,সভাপতি গাঙ্গুরিয়া ইউপি কমিটি।

সমাবেশে বক্তারা বলেন,
আদিবাসীদেরকে বিভিন্ন ভাবে তাদের ভূমি থেকে উচ্ছেদ সহ সকল ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। সারা দেশে আদিবাসী জনগোষ্ঠী প্রান্তিক অবস্থানে রয়েছে তাদের সুরক্ষা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। আজও সাঁওতালদের ভূমির অধিকার রক্ষায় জীবন দিতে হচ্ছে। আমাদের দেশে সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার্থে আদিবাসীদের অধিকার রক্ষায় বাঙালি জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে।



Our Like Page
Developed by: BD IT HOST