June 28, 2026, 1:43 pm
শিরোনামঃ
ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার:
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পোরশায় কৃষি ঋণ মেলা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত

Reporter Name

নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধি

মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর প্রধান কার্য্যালয়ের কৃষি ঋণ বিভাগের সার্বিক দিক নির্দেশনা ও উপজেলা প্রশাসন এর আয়োজনে নওগাঁর পোরশায় কৃষি ঋণ মেলা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা চত্বরে আয়োজিত মেলায় মার্কেন্টাইল ব্যাংক লিঃ শিশাহাট শাখা ও উপজেলায় অবস্থিত বিভিন্ন ব্যাংক শাখা তাদের নিজ নিজ শাখার পক্ষ থেকে প্রান্তিক কৃষকদের মাঝে প্রকাশ্যে ১ কোটি ৩৩ লক্ষ টাকা ঋণ হিসাবে বিতরণ করেন।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়ো জিত এক সভায় সভাপতিত্ব করেন ইউএনও (ভার প্রাপ্ত) মো. জাকির হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী,মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর নর্থ বেংগল রিজিওনাল অফিসার ও রিজিওনাল প্রধান মতিয়ার রহমান এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম। অন্যান্যের মধ্যে মার্কেন্টাইল ব্যাংক লিঃ শিশাহাট শাখার এভিপি ও শাখা প্রধান সম্পদ কুমার চন্দ,উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার,

মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান,অগ্রণী ব্যাংক লিঃ নিতপুর শাখা ব্যবস্থাপক আবদুল মান্নান, জনতা ব্যাংক লিঃ নিতপুর শাখা ব্যবস্থাপক রিপন কুমার, কৃষি ব্যাংক পোরশা শাখা ব্যবস্থাপক শফিকুর রহ মান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি,সাংবাদিক ও এলা কার উদ্যোগী প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST