মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
আজ শনিবার দুপুরে,সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সভার শক্তিপুরের নিজ বাসভবনে বাংলাদেশআওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের মাননীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতার স্বামী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী আলহাজ্ব মো: মিজানুল করিম এর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুম গ্ন করিম,সাবেক মেয়র মো: নজরুল ইসলাম,উপজে লা আওয়ামী লীগের সহ সভাপতি মো: রফিকুল ইসলাম বাবলা,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গনি চৌধু রী শুভ্র,ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক সরকার,কার্যকরী সদস্য কে এম নাছির উদ্দীন,শামসুল আলম,মো: বেল্লা ল প্রামাণিক,উপজেলা নির্বাহী অফিসার মো: কামরু জ্জামান সহ ১৩ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় এমপি মেরিনা জাহান কবিতা তার বক্তব্যে বলেন,আমার বাবার মতোই মিজানুর করিম কখনো আপোস করেনি, তিনি বরাবর বঙ্গবন্ধুর আদর্শে কাজ করে গেছেন।একটি দুঃখ রয়ে গেছে যে তার শেষ মুহূর্তে আমি তার পাশে থাকতে পারিনি। তবে অনিবার্য তা তো মেনে নিতেই হবে তিনি আল্লাহর একজন নেক বান্দা ছিল আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন।