August 1, 2026, 11:21 am
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রতিবন্ধী কেরামত আলীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

Reporter Name

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃআর্থিক সহযোগিতার আশা নিয়ে চিকিৎসায় অভাবে মৃত্যূ প্রহর গুনছেন প্রতিবন্ধী কেরামত আলী (৪০)। একটু মানবতার হাত বাড়ালে আবারো স্বাভাবিক জীবন ফিরে পাবার স্বপ্ন দেখছেন তিনি ও তার পরিবার।প্রতিবন্ধী কেরামত আলী কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোদ্দ ভুতছাড়া গ্রামের মৃত্যু কুদ্দুস আলীর ছেলে।

জানা গেছে, প্রতিবন্ধী কেরামত আলী কাউনিয়া উপজেলার রংপুর কুড়িগ্রাম মহা -সড়কের বেইলী ব্রীজ বাজার সংলগ্ন ব্রীজের পাশে রাস্তার ঘাস জমিতে স্ত্রী ও সাত বছরের সালমান ও এগারো বছরের শাহাজাহান এই দুই ছেলেকে নিয়ে ভিক্ষা বৃত্তি করে মানবতার জীবন যাপন করে এসেছিলেন। ১৫ দিন আগে হঠাৎ ষ্টক করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ০৭ দিন চিকিৎসার পর টাকার অভাবে বাড়িতে এসে মৃত্যূ প্রহর গুনছেন। তার প্রতিদিন চিকিৎসার জন্য প্রায় ৫০০-৮০০ টাকার প্রয়োজন।

কেরামত আলীর স্ত্রী ও ভাতিজা মোতালেব হোসেন জানান,প্রতিবন্ধী কেরামত আলী আর্থিক সংকটের কারণে ৭ দিন পরে বাড়িতে এসেছে তার বর্তমানে চিকিৎসাও চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। তাই বর্তমানে অর্থাভাবে অনেকটাই বিনা চিকিৎসায় বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে দিন কাটছে তাঁর। এতে করে দিন দিন সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। আর চোখের সামনে অসুস্থ স্বামীর এ করুণ পরিণতিতে স্ত্রী ও ছেলের অতি কষ্টে দিনাতিপাত করছেন।

অসুস্থ কেরামত আলীর চিকিৎসা করতে না পেরে তাঁর পরিবার মনোবেদনায় ভেঙ্গে পড়েছেন। কারণ তাদের এখন কোন সহায় সম্পদ নেই যে বিক্রি করে অসুস্থ কেরামত আলীর চিকিৎসা করাবেন।

এমতাবস্থায় প্রতিবন্ধী কেরামত আলীর চিকিৎসার জন্য তাঁর পরিবারের পক্ষে থেকে সমাজের সহৃদয়বান বিত্তশালী ও সম্পদশালীদের কাছে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রতিবন্ধী কেরামত আলীর জন্য সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করুন মোতালেব হোসেন, মোবাইল ঃ01951-291264



Our Like Page
Developed by: BD IT HOST