October 3, 2026, 2:40 am
শিরোনামঃ
১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী(এমসিকিউ) পরীক্ষা পদত্যাগপত্র জমা দিলেন সংসদ সদস্য মিষ্টি প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের বেড়াজালে সামাজিক সংগঠনসমূহ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ সা/ইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট ‘সাইবার পুলিশ ইউনিট’ইকবাল হোসেন আওয়ামী নেতা রাসেল গং রয়েল হিল রিসোর্ট’ ভাঙচুর, দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মামলা দায়ের কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, ওয়ার্ল্ডে মিডিয়া ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রধানমন্ত্রী’র আগমন উপলক্ষে ২১ জানুয়ারী যুবলীগের বর্ধিত সভা

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের সফল রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র রাজশাহীতে আগম ন উপলক্ষে ২১ জানুয়ারী বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্দ্যোগে বিভাগীয় বর্ধিত সভা আয়োজন করা হয়েছে।আগামী ২৯ জানুয়ারী রাজশাহী’র ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।

ঐদিন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভাকে সফল করার লক্ষ্যে আগামী ২১ জানুয়ারী রোজ শনিবার সকাল ১০:৩০ মিনিটে সি এন্ড বি মোড়ে এ এইচ এম কামারুজ্জামান মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজশাহী বিভাগীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল সহ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

উক্ত সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ,রাজশাহী মহানগর শাখার সভাপতি মোঃ রমজান আলী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বাচ্চু’র নির্দেশে মহানগর যুবলীগের সকল নির্বাহী সদস্য ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক যথাসময়ে যথাস্থানে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক- মোঃ মাহমুদ হাসান খান চৌধুরী ইতু বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তিঃ দিয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST