July 29, 2026, 12:45 pm
শিরোনামঃ
পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী চলতি বোরো ধান ও চাউল সংগ্রহ নিয়ে চলছে তুঘলকি কান্ড সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রধানমন্ত্রীর মহানুভবতায় চাকরি পেলেন শিবিরের নৃশংস হামলায় পা হারানো ছাত্রলীগ নেতা মাসুদ

Reporter Name

আবুল হাশেম রাজশাহী প্রতিনিধিঃ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় রাজ শাহী বিশ্ববিদ্যালয়ের চাকরি পেয়েছেন ছাত্র শিবিরে র নৃশংস হামলায় পা হারানো ছাত্রলীগ নেতা আব্দু ল্লাহ আল মাসুদ।প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে সেকশন অফিসারের সমমানে রাজশাহী বিশ্ববিদ্যা লয়ের চিকিৎসা কেন্দ্রে স্টোর অফিসার পদে তাকে নিয়োগ প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।ইতোমধ্যে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ চাকরিতে যোগদান করেছেন। প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এদিকে,চাকরিতে যোগদানের পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরে শনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাৎ করেন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ।জানা গেছে,গত ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী কার্যা লয়ের পরিচালক-৭ মীর তাফেয়া সিদ্দিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো চিঠিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পদে আব্দুল্লাহ আল মাসুদ নিয়োগ দিতে নির্দেশক্রমে অনুরোধ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে গত ২০ ডিসেম্বর নেতা আব্দুল্লাহ আল মাসুদকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে নিয়োগ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।নিয়োগপত্র পেয়ে ২২ ডিসেম্বর চাকরিতে যোগদান করেন তিনি।এ প্রসঙ্গে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ বলেন,শিবিরের নৃশংস হামলায় আহত হওয়ার পর থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন ভাই আমার খোঁজখবর রেখেছেন ও উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন।আমার চাকরির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট সুপারিশও করেছেন।কিন্তু বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় চাকরি পেতে বিলম্বিত হচ্ছিল।

চাকরির জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আবেদন করি। মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতায় বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছি।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইয়ের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ প্রসঙ্গে আওয়ামী লীগে প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সন্ত্রাসীরা ছাত্রলীগের অনেক নেতাকর্মীর উপর হামলা চালিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে। ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের পা কেটে গোড়ালী থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। নির্যাতিত এই ছাত্রলীগ নেতাকে চাকুরি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।তিনি তৃণমূলের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী দের খোঁজখবর রাখেন।আব্দুল্লাহ আল মাসুদ চাকুরি পাওয়ায় আমরা খুঁশি।আমি রাজশাহীবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কতৃজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য,২০১৪ সালের ২৯ এপ্রিল সকালে ক্লাসের উদ্দেশে যাওয়ার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে নারকীয় হামলার শিকার হন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ।শিবিরের বর্বোরোচিত ও নৃশংস হামলায় ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।আর বাম পাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ।তিনি তৎকালীন রাবি শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST