April 30, 2026, 11:53 pm
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত পোস্ট, ৭১ পক্ষে থাকবে যার কারনে বদলি আদেশ দেন ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেট

Reporter Name

জেলা প্রতিনিধি, লালমনিরহাট:

বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। এ ঘটনায় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার।

গতকাল রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বিকেলে লালমনিরহাটের জেলা প্রশাসক স্বাক্ষরিত এক অফিস আদেশে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাপসী তাবাসসুম উর্মীকে সহকারী কমিশনার হিসেবে যোগদান করার আদেশ দেওয়া হয়।

উর্মি তার ফেসবুকে লিখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, ‘রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে।’ রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি! এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়! তবে একটা বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাতেই হয়। ‘তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার’, আপনাদের এই স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল এটা এত অল্প সময়ে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।’

পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি মুঠোফোনে বলেন, আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি, বিভিন্ন কারণে হতে পারে। পরে তিনি বলেন, এ বিষয় আমি কোনো মন্তব্য করতে চাই না।

এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, এই ঘটনায় তাকে অলরেডি ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে। বাকি সিদ্ধান্ত সরকার নেবে।



Our Like Page
Developed by: BD IT HOST