August 3, 2026, 2:42 pm
শিরোনামঃ
খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি নেত্রকোনায় ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রবীর সিকদারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

আহসান হাবিব, নোয়াখালী প্রতিনিধিঃ

সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলা ৭১ পত্রিকার সম্পাদক প্রবীর সিকদার, গৌরাঙ্গ দেবনাথ অপুসহ চার সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি এক্টে মিথ্যা মামলাসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

শনিবার (২৭ আগষ্ট) বেলা ১১ টায় জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৈনিক বাংলা ৭১ নোয়াখালী জেলা প্রতিনিধি মো.ইমাম উদ্দিন সুমন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, দৈনিক সফল বার্তা সম্পাদক লিয়াকত আলী খান, সিনিয়র মো.সোহেল বাদশা, এ আর আজাদ সোহেল প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, একুশে টিভির নোয়াখালী প্রতিনিধি আরেফিন শাকিল, দেশ টিভি নোয়াখালী প্রতিনিধি রিফাত মির্জা প্রমূখ।

এসময় দৈনিক বাংলা ৭১ নোয়াখালী পাঠক ফোরামের সদস্যগণ অংশ করেন করেন, এতে বক্তব্য রাখেন, বাংলা ৭১ পাঠক ফোরাম আহবায়ক আব্দুল হালিম।

উত্তারিধিকার ৭১ নিউজে দুটি সত্য ও তথ্যবহুল বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পর মুক্তিযুদ্ধ ধারার দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১ নিউজের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক প্রবীর সিকদারসহ চার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে একটি কুচক্রীমহল। (মামলা নং-২৭৩/২২)। মামলার অন্য তিন আসামিরা হলেন উত্তরাধিকার ৭১ নিউজ ও দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু এবং ব্রাহ্মণবাড়িয়ার অনলাইন নিউজ পোর্টাল তেপান্তর ডট কমের সম্পাদক সীমান্ত খোকন ও এর সংশ্লিষ্ট রিপোর্টার।

চট্টগ্রাম সাইবার ট্রাইবুনাল আদালতে গত ২৫ জুলাই মামলাটি করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা শাখার সাধারণ সম্পাদক সীতানাথ সূত্রধরের ছেলে ব্যবসায়ী সুভাষ সূত্রধর।

এদিকে দেশের বরেণ্য সাংবাদিক প্রবীর সিকদারসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলার ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে।

এসময় বক্তারা অবিলম্বে সাংবাদিক প্রবীর সিকদার, গৌরাঙ্গ দেবনাথ অপুসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং দেশব্যাপী সাংবাদিকদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা, হামলা ও হয়রানির সাথে জড়িতদের দ্রুত চিহিৃত করে গ্রেপ্তার দাবি জানান।



Our Like Page
Developed by: BD IT HOST