August 20, 2026, 7:59 pm
শিরোনামঃ
মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক,বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাল গোলাপে নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বদলী জনিত বিদায় সংবর্ধনা রায়পুর উপজেলার কলাকোপা গ্রামের ঝুঁকি পুর্ন ব্রিজ এখন মরন ফাঁদে আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ ০২ জনকে গ্রেফতার করেছে সিআইডি কিশোরগঞ্জে লাবু নামের এক যুবকের রহস্য জনক মৃত্যু একজন অভিভাবকতুল্য রাজনৈতিক ব্যক্তিত্বের নতুন যাত্রা জিএমপি-গাজীপুর এর সদর থানাধীন মাস্টার বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় কাউলতিয়া পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রা’গার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ফেনী জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:—
চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম আজ ১৯ আগস্ট ২০২৬ খ্রি. ফেনী জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন করেন।

ডিআইজি মহোদয় প্রধান অতিথি হিসেবে মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন। এ সময় তিনি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, ফিটনেস, শৃঙ্খলা ও টার্ন-আউট পরিদর্শন করেন এবং মানসম্মত পারফরম্যান্সের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে পিটি প্যারেডের গুরুত্ব তুলে ধরেন। তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রস্তুতি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে ডিআইজি মহোদয় ফেনী জেলা পুলিশের অস্ত্রাগার পরিদর্শন করেন। এ সময় তিনি অস্ত্র ও সরঞ্জামের যথাযথ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় ফেনী জেলার পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST