September 30, 2026, 4:11 pm
শিরোনামঃ
১ অক্টোবর প্রধানমন্ত্রী কর্তৃক ফেনীর পরশুরামে এলাকার জনমানুষের বহুপ্রতীক্ষিত ও স্বপ্নের “ফেনী হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা নোয়াখালী পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ প্রদান… সাংবাদিক ফাতেমা আক্তারকে পিটিয়ে-কুপিয়ে আহত করার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি কতোয়ালি থানা এলাকায় রিগ্যাল হোটেল ও বরিশাল হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পাঁচ ঘণ্টার অভিযানে সদর থানায় সর্বোচ্চ ৬০ জন আটক; অপরাধে সম্পৃক্ততা যাচাই করে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা অ্যাডিশনাল আইজিপি মহোদয়ের সাথে ভিডিও কনফারে ন্সের মাধ্যমে আগস্ট/ মাসের অপরাধ পর্যালোচনা ঢাকার আদালত থেকে ৩০ জন কয়েদি নিয়ে একটা প্রিজন ভ্যান রওনা দিয়েছিল গাজীপুরের কাশিমপুর ঘাটাইল উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন নূরী তাসমিন ঊর্মি ডিবি পরিচয়ে ২৫ থেকে ৩০ জনের একটি টিম টে/নে/হিঁ/চ/ড়ে হাসান কে নিয়ে যায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বগুড়া থেকে চুরি হওয়া নবজাতক শিশু গাজীপুর থেকে উদ্ধার

Reporter Name

মিজানুর রহমান মিলন,বগুড়া জেলা প্রতিনিধি :

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪ দিন আগে চুরি হওয়া নবজাত ককে গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে।গত সোম বার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিক।

ঘটনা সূত্রে জানা যায়, গাজীপুর চন্দ্রা এলাকায় একটি নবজাতককে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বগুড়া সদর থানার একটা টিম নবজাতকের স্বজনদের নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা দেন।

সেখানে গিয়ে পড়ে থাকা নবজাতককে নিজেদের বলে দাবি করেন নবজাতকের পিতা-মাতা। পরবর্তীতে পুলিশের টিম নবজাতক সহ বগুড়ার উদ্দেশে রওনা দেন।উল্লেখ্য, গত চারদিন পূর্বে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুটি নিখোঁজ হয়। নবজাতকটি বগুড়া সদর উপজেলা এরুলিয়া বানদীঘির ইতি ও সৈকত হাসান দম্পতির।

চুরি হওয়া শিশু উদ্ধারের বিষয়ে জানতে চাইলে, বগুড়া সদর থানা নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের দায়িত্বরত কর্মকর্তা এস আই জেবুন নেছা বলেন , বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরি ঘটনাটি শোনার পর থেকেই আমরা চেষ্টায় ছিলাম কেমন করে শিশুটিকে উদ্ধার করা যায় অবশেষে মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে শিশুটির মায়ের শুন্য কোলে শিশুটিকে ফিরিয়ে দিতে পেরে খুব আনন্দ বোধ করছি,এটাই পুলিশের সার্থকতা ।



Our Like Page
Developed by: BD IT HOST