November 25, 2026, 6:57 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বগুড়া বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা ও সচেতনতার অভাব শীর্ষক সভা

Reporter Name

————————————–

মোঃরিপন ইসলাম বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা ও সচেতনতার অভাব শীর্ষক কর্মসূচির সমাপনী সভা বৃহস্পতিবার সকালে বগুড়া সদর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। এমএসকেপি, পিইউপি, জিএ, পেস্ড, বিএসইউএস এর কিশোরীদল আয়োজিত এ অনুষ্ঠানে কিশোরীদলের সদস্যদের পরিচালনায় একটি নাটিকা প্রদর্শন করা হয়। সেই নাটিকায় উঠে আসে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা ও সচেতনতা, বাল্যবিবাহের ক্ষতিকর দিক, বাল্য বিবাহের প্রভাব, বাল্য বিবাহ প্রতিরোধ এবং আইন সম্পর্কিত বিষয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কিশোরীদের পরিচালিত নাটিকার মধ্যে সব কিছুই উঠে এসেছে। তিনি বলেন, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা ও বাল্য বিবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক আগে এ বিষয়ে মানুষ সচেতন কম ছিল। বর্তমানে বাল্য বিবাহ সম্পর্কে জনসচেতনতা বেড়েছে। তিনি বলেন, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা ও সচেতনতা, বাল্য বিবাহ প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে প্রশাসন কাজ করছে।
এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, সদর উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহমুদ মোরশেদ, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল মোমিন, যুব উন্নয়ন কর্মকর্তা নাজিয়া সাম্স, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার হাসনা জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদরের মথুরা সমাজ কল্যাণ পরিষদ (এমএসকেপি) এর নির্বাহী পরিচালক মোঃ জাহেদুর রহমান জাহিদ, পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) বগুড়ার প্রধান সমন্বয়ক শেখ মোঃ আবু হাসনাত, গ্রামীন আলো’র নির্বাহী পরিচালক মোছাঃ ফেরদৌসী বেগম, বিএসইউএস’র নির্বাহী পরিচালক সাফি আলম, পেস্ড এর নির্বাহী পরিচালক রোমানা খাতুন, পল্লী উন্নয়ন প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলুফা ইয়াসমিন প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST