August 1, 2026, 7:07 am
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বঙ্গবন্ধু ছিলেন শ্রমজীবি অসহায় দরিদ্র মানুষের পরম বন্ধু: সুজিত রায় নন্দী

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন,জীবিত বঙ্গবন্ধুর চেয়েও মৃত বঙ্গবন্ধু এখন অনেক বেশি শক্তিশালী।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী কুচক্রী মহল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ইতিহাস থেকে তার নাম মুছে দিতে চেয়েছিল। তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি।শিশু-কিশোর-যুবকসহ সব বয়সের মানুষের মাঝে আজ বঙ্গবন্ধুর জীবন-দর্শনের প্রভাব প্রবাহিত হচ্ছে।

আজ (২৪ আগস্ট) বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডেমরা হাজী মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয়ে মাঠে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধু ছিলেন শ্রমজীবী ও অসহায় দরিদ্র মানুষের অকৃত্রিম বন্ধু। জাতির পিতা সারাটি জীবন মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। তিনি সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন আজ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে আজকে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাওলানা সাহাদাৎ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান সজল,সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সহিদুল ইসলাম কন্ট্রাক্টর, হাজী মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন চৌধুরী,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ এবং ডেমরা থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST