July 3, 2026, 11:07 pm
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিলেন আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলা দেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পি পিএম খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন।আইজিপি গতকাল রোববার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে শুভ বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খ লা নিয়ন্ত্রণ ব্যবস্থা সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন।

র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বিপিএম (বার ),পিপিএম,সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার,রে ঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ ভার্চুয়ালিসভা য় যুক্ত ছিলেন।সভায় অতিরিক্ত আইজিপি মোঃ কামরু ল আহসান বিপিএম (বার),স্পেশাল ব্রাঞ্চেরঅতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার),

পিপিএম (বার),এটিইউর অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন,অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপা রেশনস) মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার),পিপি এম (বার),পিবিআই’র অতিরিক্ত আইজিপি বনজ কুমা র মজুমদার বিপিএম (বার),পিপিএম,ডিএমপি কমিশ নার হাবিবুর রহমান বিপিএম (বার),পিপিএম (বার), বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্ম ল রোজারিও,যুগ্ম মহাসচিব জেমস সুব্রত হাজরা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিওফিল রোজারিও এবং খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার প্রমুখ এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আইজিপি মহোদয় খ্রিস্টান কমিউনিটির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জ ন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।তিনি চার্চে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপনের জন্য খ্রিস্টান ধর্মী য় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।তিনি বলেন,কেউ নাশকতার ঘটনা ঘটানোর চেষ্টা করলে আপনারাতাকে ধরে ফেলবেন।আর ধরতে না পারলে চিনে রাখবেন, পুলিশ তাদেরকে আটক করবে।তিনি প্রয়োজনে জাতী য় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগেরও অনুরোধ জানান।

আইজিপি মহোদয় থার্টিফার্স্ট ডিসেম্বর সন্ধ্যা ছয়টার পর ঢাকা মহানগরীসহ সারাদেশে উন্মুক্ত স্থানে কোন ধরনের অনুষ্ঠান আয়োজন না করার জন্য সকলের প্রতি আহবান জানান।পুলিশ প্রধান সামাজিক যোগা যোগ মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট,মন্তব্য বা ছবি আপ লোড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সুযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে সাইবার মনিটরিং ও প্যাট্রলিং বৃদ্ধি ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তিনি কক্সবাজারসহ দেশের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা য় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য ট্যুরিস্টপুলিশ কে বিশেষ নির্দেশনা প্রদান করেন।সভায় থার্টিফার্স্ট নাইট এবং খ্রিস্টিয় নববর্ষ উপলক্ষে পটকা,আতশবাজি সহ, ফানুস ওড়ানো থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিনের শুভেচ্ছা জানিয়েআই জিপি মহোদয় বলেন,বাং লাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।সকলের সম্মিলি ত প্রচেষ্টায় অতীতের ন্যায় এ বারও বড়দিন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযা পিত হবে।



Our Like Page
Developed by: BD IT HOST