June 29, 2026, 9:02 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বরিশালে মুক্তিযোদ্ধার পরিবারের বসতবাড়ি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :

বরিশালে বীর মুক্তিযোদ্ধা মৃত আলহাজ্ব আব্দুল মন্নান খান বাদশার বসতবাড়ি দখলে নেয়ার ষড়যন্ত্র এবং পরিবারকে হত্যার হুমকি ও মিথ্যা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

রোববার (২৪ মার্চ) সকালে রাজধানীর শিশু কল্যাণ পরিষদ হলে মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির ব্যানারে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।

এসময় মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি জাফর ইকবাল নান্টু পরিবারটির পক্ষে লিখিত বক্তব্যে বলেন, বরিশাল সিটি করপোরেশনের খালেদাবাদ কলোনীর ১৩ নং ওয়ার্ডের চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি ছালাম কসাই, ইমরান হোসেন ও রকি বায়েজিদসহ কিছু অসাধু লোকজন বিভিন্ন সময়ে বীরমুক্তিযোদ্ধা মৃত আলহাজ্ব আব্দুল মন্নান খানের বসতবাড়ি দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে এবং মুক্তিযোদ্ধা পরিবারের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির পাশাপাশি হত্যার হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। 

বরিশালের এসব চিহ্নিত সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি দেয়ারও হুশিয়ার দেন সংগঠনটির নেতৃবৃন্দরা।



Our Like Page
Developed by: BD IT HOST