খান মেহেদী:- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে রবি বার (২৬ নভেম্বর)। এই তালিকায় বরি শাল-৬ আসন থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। এতে বিভিন্ন আসনে নতুন মুখ যেমন এসেছেন, তেমনি বাদও পড়েছেন পুরোনো বিতর্কিতরা। তবে জনগণের ভোটে বিজয়ী হতে পারবেন এমন প্রার্থীদের কাউকেই বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছে দলের বিভিন্ন সূত্র।
শনিবার সকাল ১০টা থেকে সংসদীয় মনোনয়ন বোর্ডে র তৃতীয় দিনের সিলেট ও চট্টগ্রাম বিভাগের ৭৭টি আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়। তার আগের দিন শুক্রবার দলের সংসদীয় মনোনয়ন বোর্ডে র দ্বিতীয় দিনের বৈঠকে খুলনা,বরিশাল,ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ১৫১টি আসনে দলীয় প্রার্থীদের মনোন য়ন চূড়ান্ত হয়। এদিনও বর্তমান এমপিদের কয়েকজন মনোনয়নবঞ্চিত হন। তাদের জায়গায় নতুন প্রার্থী দে ওয়া হয়েছে। আগের দিন বৃহস্পতিবার চূড়ান্ত হয়েছিল রংপুর ও রাজশাহী বিভাগের ৭২টি আসনের প্রার্থী। এ নিয়ে তিনদিনে আট বিভাগের ৩০০টি আসনে দলীয় প্রার্থী নির্ধারণ করল ক্ষমতাসীন দলটি।
ইসির তফসিল অনুযায়ী,দ্বাদশ সংসদ নির্বাচনের মনো নয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর,মনোনয়ন পত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর,রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবে ন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ৭ জানুয়ারি।