August 16, 2026, 5:54 am
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে অভিভাবক সদস্য হলেন এস এম রুস্তুম আলী লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাটে অবৈধ বালু বিক্রির: অতিষ্ঠ এলাকাবাসী, হুমকিতে ফেরিঘাট নান্দাইলকে মাদক ও জুয়ামুক্ত করতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সামাজিক উদ্যোগের ঘোষণা বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার; অস্ত্র, গুলি ও লুণ্ঠিত নগদ ১২ লাখ টাকা উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

“শেখ রাসেল নির্লতার প্রতীক দূরন্ত প্রাণবন্ত নির্ভীক” শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস-২০২২ পালিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, প্রেজেন্টেশন প্রতিযোগিত ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বার) উপজেলা প্রশাসনেরউদ্যোগে সকাল ৮টায় বঙ্গবন্ধু ও শেখ রাসেল’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় উপজেলা চত্তর থেকেএকটি বর্নাট্য র‌্যালী ‍বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে কেক কেটে এক অলোচনা সভায় মিলিত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুম্পা সিকদার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর ‍মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান ও নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান।

একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন ও প্রভাষক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় অনান্যদের মধ্যে বক্তৃতা করেন বীরমুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সেন্টু, নাচনমহল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম মোল্লা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরীর প্রমুখ।

অালোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগিত পরিবেশন করেন বংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন’র শিল্পি, দুমকস কালচারাল একাডেমির সংগিত শিক্ষক মোঃ বাচ্চু গাজী। এসময় সাংস্কৃতিক উপকমিটির আহবায়ক প্রভাশক ও সাংবাদিক মোঃ আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভরন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST