April 27, 2026, 9:41 am
শিরোনামঃ
লক্ষীপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচার চালিয়ে বিভ্রান্তি চড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন ৮০ লাখ লোকের তালিকা হচ্ছেনোটিশ দিবে এনবিআর খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি জসিম উদ্দিন খান খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্যকে গ্রেফতার এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত চার প্রতারক গ্রেফতার প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করছেন: তথ্য প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার নিয়ে মানহানিকর বক্তব্য: ৭ বছর পর তদন্ত প্রতিবেদন দাখিল
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বসুন্ধরায় স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদ; অতঃপর ৮৬ কেজি গাঁজা উদ্ধার

Reporter Name

প্রথম বাংলা -রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ৮৬ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য মো. তাফসির (৩০) কে গ্রেফতার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ।বুধবার (০৯ এপ্রিল ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভাটারা থানা সূত্রে জানা যায়, বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে এক নারীর আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধারে যায় পুলিশ। ভিকটিমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ভিকটিমের মৃত্যু সংক্রান্তে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী তাফসিরকে থানায় এনে জিজ্ঞাসাবাদে সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। পরবর্তীতে রেকর্ডপত্র যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া যায়।

এরপর নিবিড় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে সে একজন পেশাদার মাদক কারবারি। তার বাসার একটি কক্ষের মধ্যে বিপুল পরিমাণ গাঁজা রয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ও তার দেখানো মতে বসুন্ধরা আবাসিক এলাকার তার ভাড়া বাসার ৬ষ্ঠ তলার ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে ৮৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৭ লক্ষ ২০ হাজার টাকা। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ভাটারা থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত তাফসির পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে সে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST