October 19, 2026, 3:32 pm
শিরোনামঃ
কেন্দুয়ায় নওপাড়া ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন- যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃমাইন উদ্দিন সিরাজগঞ্জের পুলিশ সুপার শাহজাদপুরে দুর্গাপূজার মন্দির পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ শাহজাদপুর থানা ও সি মাদক, জুয়া ও চুরি ডাকাতি, মার্ডার, ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, সম্বন্ধে সচেতনতা ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: এলজিআরডি মন্ত্রী ময়মনসিংহে মৃত্যুর প্রায় এক বছর পর সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন শারদীয়_দুর্গাপূজা_উপলক্ষে অসহায় ও দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হ’ত্যা’র জড়িতদের গ্রেপ্তারের ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দুয়ায় মা’ন’ব’বন্ধ’ন বিপিপিএ পরিচালনা পর্ষদের পঞ্চম সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত

Reporter Name

সেলিম মিয়া : বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা বৃহস্পতিবার (৬ আগস্ট) পুলিশ অফিসার্স মেস, ঢাকায় অনুষ্ঠিত হয়। জনাব মোসলেহ্ উদ্দীন আহমদ বিপিএম, পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও সভাপতি, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন উক্ত সভায় সভাপতিত্ব করেন।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম আরম্ভ হয়। শুরুতেই তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরিচয় পর্বের পর সভায় অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক কর্মকা- তুলে ধরা হয়। সভায় নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও অ্যাসোসিয়েশন সদস্যদের কল্যাণ নিয়ে উপস্থিত সদস্যগণ তাদের মতামত তুলে ধরেন এবং বর্তমান চ্যালেঞ্জসমূহ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে পুলিশকে এগিয়ে নিতে সবাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশকে আধুনিক, পেশাদার ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অর্থবহ ভূমিকা পালনের মাধ্যমে দেশ ও জাতির সার্বিক উন্নয়নে অবদান রাখবে। উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, সরকার ও পুলিশকে যারা বিতর্কিত করতে চায় তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ পুলিশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে।

জনাব শামীমা পারভীন, পুলিশ সুপার, ঢাকা জেলা ও সাধা রণ সম্পাদক, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে র সঞ্চালনায় সভায় জনাব মোঃ আকরাম হোসেন বিপিএম

অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, জনাব খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, জনাব মোঃ রেজাউল করিম পিপিএম, অতিরিক্ত আইজিপি, এন্টি টেরোরিজম ইউনিট, জনাব সরদার নূরুল আমিন বিপিএম, অতিরিক্ত আইজিপি, স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা, জনাব ফারুক আহমেদ, অতিরিক্ত আইজিপি, হাইওয়ে পুলিশসহ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST