August 7, 2026, 10:22 pm
শিরোনামঃ
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চকরিয়ায় বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা, প্রবাসির ৪২ লাখ টাকা আত্মসাত,মামলার আসামি কারাগারে উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাকেরগঞ্জে নৌকা প্রতীকে মনোনয়ন দাবিতে কেন্দ্রীয় যুবলীগ নেতার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

Reporter Name

নিজের প্রতিবেদক :- নৌকা প্রতীকে দলীয় প্রার্থী চান কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশ্বাস মুতিউর রহমান বাদশা।

সোমবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ দাবি করেন।

এসময় সরকারের অভাবনীয় উন্নয়ন আর্থসামাজিক অগ্রগতি ও সামগ্রিক সমৃদ্ধির কথা তুলে ধরে তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি বর্তমান সরকারের ঈর্ষণীয় সাফল্য গোটা দেশে ব্যাপক উন্নয়ন হলেও আমাদের বাকেরগঞ্জে কাঙ্ক্ষিত কিংবা সমান্তরাল উন্নয়ন হয়নি। দ্রুত টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতির বিপুল সম্ভাবনার সকল উপাদান এই জনপদে বিরাজমান থাকা সত্ত্বেও বাকেরগঞ্জ অনেকটা পিছিয়ে রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, নদী তীরবর্তী অঞ্চল হিসাবে বড় বড় শিল্প কলকারখানা এখানে সহজেই গড়ে উঠতে পারতো।

কিন্তু এসব বাস্তবায়নে দূরদর্শী পরিকল্পনা,সদিচ্ছা ও আন্তরিকতার অভাব পরিলক্ষিত হচ্ছে। এই যুবলীগ নেতা কর্মী ও জনবান্ধব আওয়ামী লীগ দলীয় এমপির মাধ্যমে বাকেরগঞ্জের বিদ্যমান দুর্দশা লাঘব হওয়ার আশা করেন। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ-৬ আসনে নৌকা প্রতীকে দলীয় প্রার্থী সময়ের দাবি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও উল্লেখ করেন, সঙ্গত কারণেই আর্থসমা জিক অগ্রগতি, আত্মকর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জন থেকে এখানকার সাধারণ জনগণ বহুল অংশে পিছিয়ে আছে। তিনি আক্ষেপ করে বলেন, ঐতিহ্য সমৃদ্ধ বাকেরগঞ্জ একসময় জেলা ছিল। বাকেরগঞ্জের সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন এখন সময়ের দাবি।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মনির মুন্সী, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইরতিজা হাসান ফয়সাল জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মাহমুদু ল ইসলাম নোমান, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সেলিম শিকদার,আওয়ামী লীগ নেতা মোঃ মনির আহমেদ তালুকদার,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমাম হোসেন সিকদার,বীর মুক্তিযো দ্ধা জলিল সিপাহী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাং গঠনিক সম্পাদক রুহুল আমিন হাওলাদার।



Our Like Page
Developed by: BD IT HOST