November 25, 2026, 3:57 pm
শিরোনামঃ
দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবি কর্তৃক গ্রেপ্তার ৭ খাদ্য অধিদপ্তরে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পেতে লাখ লাখ টাকা যায় কার পকেটে? ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :-সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ এর পক্ষ থেকে বাকেরগঞ্জ জেলা পুনরু দ্ধার কমিটি ১৭ ফেব্রুয়ারি বেলা ৩.৩০ ঘটিকায় বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের মিল নায়তনে বাকেরগঞ্জ উপজেলার বিশিষ্টজনদের উপস্থিতিতে নাগারিক সমাবেশের আয়োজন করেন।

গর্বের বাকেরগঞ্জের সভাপতি সমাজচিন্তক মোজাম্মেল হোসেন মোহনের সভাপতিত্বে নাগরিক সমাবেশের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার কমিটির সম্পাদক মঈন-উল-ইসলাম কবির ও সমাবেশ পরিচালনা করেন গর্বের বাকেরগঞ্জের সহ সভাপতি আলাউদ্দিন আজাদ।

বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ সাংবাদিক সংস্থার সভাপতি আলতাফ হোসেন,ব্যারিষ্টার এবিএম সিদ্দিকুর রহমান খান,ঢাকাস্থ আওয়ামী সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক আব্দুল হক হাওলাদার, ঢাকাস্থ বাকেরগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি এটিএম শোয়েব তালুকদার,বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আল আমিন মিরাজ,বাংলাদেশ কংগ্রেসের বরিশাল জেলার সভাপতি এ্যাডভোকেট মাইনুল ইসলাম,যুব অধিকার পরিষদের বরিশাল জেলা সভাপতি এইচ এম হাসান,গর্বের বাকেরগঞ্জের সাধা রণ সম্পাদক আবু সায়েম তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা,মোঃ ওসমান গনি,এইচ এম দুলাল,মোঃ রাকিব খান,খান মোঃ মেহেদী,বায়জিদ আলম প্রমুখ।

এসময়ে বক্তারা বলেন,১৯৯৩ সালের ১ জানুয়ারি কোন এক অদৃশ্য কারনে দক্ষিণবঙ্গের ইতিহাস, ঐতিহ্য এবং পুরাকীর্তির তীর্থভূমি বাকেরগঞ্জ কে জেলা থেকে সম্পূর্ণ বেআইনি ও অবৈধ প্রক্রিয়ায় থানা (উপজেলায়) রূপান্তর করা হয়েছে। সরকারি বিধিবিধান না মেনে,জেলা থেকে উপজেলায় রুপা ন্তর করা চরম অন্যায়।উল্লেখ্য সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ ২০১৪ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকে বাকেরগঞ্জ জেলা অধিকারের কথা বলে আস ছে। এরই অংশ হিসেবে ৯ সেপ্টেম্বর ২০২২ সালে আনুষ্ঠানিক ভাবে বাকের গঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন শুরু করেছে এবং বাকেরগঞ্জ জেলা পুন রুদ্ধার কমিটি গঠন করেছে।



Our Like Page
Developed by: BD IT HOST