June 29, 2026, 7:42 pm
শিরোনামঃ
জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিজয় দিবসে কক্সবাজারে পর্যটকদের ভিড়

Reporter Name

ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান,স্টাফ রিপোর্টার:: শীতল সাগর,নেই ঢেউয়ের উত্তাপ তাই তো সকাল থেকে সৈকতে ভিড় করছে পর্যটকেরা সাপ্তাহিক ছুটির দিন,তার উপর মহান বিজয় দিবস তাই অন্য সপ্তাহের তুলনায় এ সপ্তাহে পর্যটকের বাড়তি আগমন বেলা যতই বাড়ছে সৈকতের মানুষের চাপ ততই বাড়ছে।শুক্রবার ( ১৬ ডিসেম্বর ) সকাল থেকে সাগরতীর জুড়ে পর্যটকের পদচারণা যেমন রয়েছে,ঠিক তেমনি শীতল নোনাজলে গা ভাসাতে মহাব্যস্ত তারা। আর পর্যটকদের নিরাপত্তা দিতে নজরদারি বৃদ্ধি করেছে লাইফ গার্ড ও ট্যুরিস্ট পুলিশ।

নরসিংদী থেকে আসা পর্যটক শারমিন সুলতানা বলেন,বিজয় দিবসের দিন কক্সবাজার বেড়াতে এসেছিপ্রচুর মানুষ সৈকতে,অনেক আনন্দ লাগছে বেশি মানুষ থাকলে ঈদের মতো আনন্দ লাগে।

আরেক পর্যটক রহিম উদ্দিন বলেন,সাগরটা অনেক শীতল অনেকক্ষণ গোসল করলাম,তারপর টিউবে গা ভাসালাম । খুবই মজা হচ্ছে মা – বাবা সঙ্গে বেড়াতে আসা শিশু সুমাইয় বলেন,পরীক্ষা শেষ হয়েছে তাই মা বাবার সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছি, সাগরের পানিতে অনেক দৌড়াদৌড়ি করলাম,বালি নিয়ে খেলা করেছি খুবই আনন্দ করছি ।

সৈকতে পর্যটক বাড়ায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে লাইফ গার্ড কর্মীরা। বিশেষ করে টিউবে গা ভাসিয়ে দূর সাগরে যাওয়া মানুষজনকে সতর্ক করা হচ্ছে বেশি।সী সেইফ লাইফ গার্ড সংস্থার সিনিয়র লাইফ গার্ড কর্মী মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন , ছুটির দিন আর পর্যটন মৌসুম তাই বাড়তি পর্যট কের চাপ । তাদের নিরাপত্তার জন্য সাগরে বোট নিয়ে এবং টাওয়ার থেকে নজরদারি বাড়ানো হয়েছে।একই সঙ্গে সাগরতীরে টহলও বাড়ানো হয়েছে আশা করি,পর্যটকদের সমুদ্রস্নানে কোন ধরনের দুর্ঘটনা হবে না । আমরা সবাই সতর্ক রয়েছি পর্যটন মৌসুমে পর্যটকদের হয়রানি বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি হোটেল কর্তৃপক্ষের।

হোটেল কক্স টুডে’র সহকারী মহাব্যবস্থাপক আবু তালেব শাহ বলেন,কক্সবাজারে পর্যটকের এই চাপ আগামী দুই মাস অব্যাহত থাকবে, তাই পর্যটকরা যাতে কোনো ধরনের হয়রানি শিকার না হয়,তার জন্য প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।পর্যটন মৌসুমে পর্যটকদের স্বাগত জানাতে কক্সবাজারের ৫ শতাধিক হোটেল মোটেল রিসোর্ট ও পর্যটন স্পটগুলো সাজানো হয়েছে নতুন সাজে।



Our Like Page
Developed by: BD IT HOST