June 24, 2026, 10:08 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিদ্যালয়ের অবিভাবক সদস্য নির্বাচিত হয়ে সেবা করতে চান মিঠুল মিয়া

Reporter Name

সানজিম মিয়া – রংপুর প্রতিনিধি গঙ্গাচড়া উপ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কেএনবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ইতিমধ্যেই শুরু হয়েছে অভিভাবক সদস্য পদে প্রচার প্রচারনা, চলছে গনসংযোগ। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রচার-প্রচারণাও চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, উপজেলার নোহালী ইউনিয়নের প্রাণকেন্দ্র কচুয়া বাজারে অবস্থিত কেএনবি বহুমুখী উচ্চ বিদ্যালয়টি ঐতিহ্যবাহী ও একটি মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান।এই প্রতিষ্ঠানটিতে লেখা-পড়া ও শিক্ষা অর্জন করে স্থানীয় ও দুর-দূরান্তের অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন। তাই অত্র প্রতিষ্ঠানের ছাএ-ছাএী ও অভিভাবকদের অনেকেই প্রতিষ্ঠিত হয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক সহযোগীতা করতে ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।

এবারও কেএনবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন শুরু হতে যাচ্ছে। স্থানীয় ও দূর-দুরান্তের অভিভাবকগণ তাদের সন্তানদের ভালো শিক্ষায় শিক্ষিত করতে এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে প্রতিষ্ঠিত করেছেন। অবার অনেক অভিভাবকগণ অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করতে প্রার্থী হয়ে নির্বাচন পরবর্তী ভোটের মাধ্যমে জয়লাভ করে শিক্ষা প্রতিষ্ঠানটিকে সহযোগীতা করে আসছেন।

আসছে ১৪ নভেম্বর (সোমবার) শুরু হতে যাচ্ছে অভিভাবক সদস্য পদে ম্যানেজিং কমিটির নির্বাচন। এই নির্বাচনে অনেকেই ব্যালট নাম্বারের মাধ্যমে নির্বাচন করবেন এবং ভোটারদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। তাই এবার অভিভাবক সদস্য পদে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৭নং ব্যালটের প্রার্থী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য শমশের আলী ওরফে বল্টু মেলেটারীর একমাত্র ছেলে মিঠুল মিয়া।

তিনি এলাকার অসহায় ও দু:স্থ ছাএ-ছাএীদের লেখাপড়া যেন অর্থের অভাবে বন্ধ হয়ে না যায়, সেদিকে লক্ষ্য রেখে তার ব্যক্তিগত তহবিল থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

মিঠুল মিয়া জানান, আমি অভিভাবক সদস্য পদে ৭নং ব্যালটে নির্বাচনে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ ভোটারদের ভোটের মাধ্যমে নির্বাচিত হলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে যথাযথ ভুমিকা পালন করবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক কিছুই দিয়েছেন, অনেক অর্থও দিয়েছেন। আমি যেন সেই অর্থ আমার এই শিক্ষা প্রতিষ্ঠানের সাধারন ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যয় করতে পারি, তাদের পাশে থাকতে পারি, এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েই আমি এবার তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশ নিয়েছি। অভিভাবকদের উদ্দেশ্যে একটি কথা বলব, আপনারা আমাকে চিনেন এবং জানেন। আমি কেমন তা-ও আপনারা অবগত আছেন। আপনাদের সন্তান ও আমার সন্তানের মধ্যে কোন পার্থক্য নেই।

আপনারা আমাকে একটিবার অভিভাবক সদস্য পদে ৭ নং ব্যালটে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামীতে স্কুলের সার্বিক উন্নয়নের সুযোগ দিবেন ও আপনাদের মুল্যবান ভোটটি দিয়ে আমাকে জয়যুক্ত করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সহযোগীতা করার সুযোগ দিবেন বলে আশা করছি এবং সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করছি।

তাই ৭নং ব্যালটে অভিভাবক সদস্য পদপ্রার্থী মিঠুল মিয়া ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গতকাল রবিবার পূর্ব কচুয়া, সাপমারি, ফোটামারী, ইসলামের গ্রোয়িংসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেছেন।অভিভাবক ভোটারগণের দোয়ায় সিক্ত হয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST