July 20, 2026, 1:03 pm
শিরোনামঃ
অ‍্যাসাল লংআইল‍্যান্ড চ‍্যাপ্টারের অভিষেক ও বাবিকিউ পার্টি -২০২৬ অনুষ্ঠিত সভাপতি-শাহীন ও সাধারণ সম্পাদক নাছির নির্বাচিত কোন পরীক্ষা না দিয়েই চাকরি, মন্ত্রণালয়ে যোগদান করতে এসে ধরা তনু হ’ত্যা মামলার প্রথম আসামি সম্পর্কে নতুন তথ্য দিলেন আইনমন্ত্রী সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল কর্তৃক আয়োজিত “টাউন হল সভা সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর কর্তৃক আয়োজিত “টাউন হল মিটিং বিভিন্ন অপরাধ প্রতিরোধে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত “টাউন হল মিটিং অনুষ্ঠিত সোমবার শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী উত্তরা পশ্চিম, তুরাগ ও বংশাল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা ও ৩৫ লাখ টাকা লুট: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৯ শাহজাদপুর কর্মসূচি (এডিবি) এর আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিভিন্ন অপরাধ প্রতিরোধে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত “টাউন হল মিটিং অনুষ্ঠিত

Reporter Name

প্রথম বাংলা : র‌্যাব ফোর্সেস সদর দপ্তর এর নির্দেশনার আলোকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনসাধারণের পারস্পরিক সম্পর্ক, আস্থা ও সমন্বয় আরও সুদৃঢ় করার লক্ষ্যে ১৯ জুলাই ২০২৬ খ্রি. বিকাল ১৬০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন “*খাগডহর হোসাইন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ” এর হলরুমে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানীর উদ্যোগে একটি “টাউন হল মিটিং” অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর কোম্পানি কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান, খাগডহর হোসাইন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, খাগডহর হোসাইন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তাগণ বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে অপরাধ দমনে জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং তথ্যভিত্তিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। বিশেষভাবে মাদক, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, ইভটিজিং, সাইবার অপরাধ, সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানীর পক্ষ থেকে জানানো হয় যে, জনসাধারণের সহযোগিতা ব্যতীত সমাজের আইন-শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়। তাই অপরাধ প্রতিরোধে তথ্য আদান-প্রদান, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা এবং পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় গুজব ও অপপ্রচার প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার, অপরাধসংক্রান্ত তথ্য দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট পৌঁছে দেওয়া এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উন্মুক্ত মতামত গ্রহণ করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ সিপিএসিসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর জনকল্যাণমূলক কার্যক্রম এবং অপরাধ প্রতিরোধে গৃহীত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

সমগ্র টাউন হল মিটিংটি অত্যন্ত সুশৃঙ্খল, সৌহার্দ্যপূর্ণ ও সুষ্ঠু ও সুচারুরূপে পরিবেশে সম্পন্ন হয়। সভায় অংশগ্রহণকারী সকল অতিথি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অন্যান্য অপরাধ দমন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST