August 16, 2026, 8:09 pm
শিরোনামঃ
৭৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ কোম্পানীগঞ্জের চরকলমীর গৃহবধু কোহিনুর নেশাখোরস্বামী জহিরের নির্যাতনে পঙ্গু হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে : ডিসি ময়মনসিংহ মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বীর মুক্তিযোদ্ধা ডাঃ ইমদাদ না ফেরার দেশে

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তযুদ্ধকালীন ৭ নং সেক্টরের ৪ নং সাব-সেক্টরের চীফ মেডিকেল অফিসার বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ইমদাদুল হক আর নেই।রবি বার (২২ জানুয়ারি) সকাল ৭টায় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

তিনি রাজশাহী নগরীর বড়কুঠি এলাকার মরহুম (ডাঃ আজিজুল হক) হাজী ডাক্তারের বড় ছেলে এবং সিটি ফার্মেসির স্বত্বাধিকারি আলহাজ্ব জিয়াউ ল হক বুলু’র বড় ভাই। তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছে ন। উল্লেখ্য, তিনি ছিলেন সমাজসেবক ও চিকিৎসক ,লায়ন্স আই হসপিটাল রাজশাহী এবং ডায়াবেটিক কল্যাণ কেন্দ্র রাজশাহীর প্রতিষ্ঠাতা।

মহান মুক্তিযুদ্ধে তিনি সংগঠক হিসেবে কাজ করেছে ন এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ৭ নম্বর সেক্টরের ৪ নম্বর সাব-সেক্টরের  চীফ মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।তিনি রাজশাহী মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের ছাত্র এবং পরবর্তীতে রাজ শাহী মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের শিক্ষ ক ছিলেন।

তিনি নগরীর তালাইমারী এলাকায় ৩২ বছর আগে তাঁর নিজের প্রতিষ্ঠিত ডায়াবেটিক কল্যান কেন্দ্রে চেম্বারে রোগী সেবা করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। পেশাগত অভিজ্ঞতায় নানা জটিল রোগের চিকিৎসা দিয়ে সফল হয়েছেন সবসময়েই। নামমাত্র ফি নিয়ে রোগী সেবা করায় স্বল্প আয়ের ও নিম্নবিত্ত  মানুষের কাছে তিনি ছিলেন অত্যান্ত জনপ্রিয় একজন ডাক্তার। রোগীর আর্থিক অবস্থা আন্দাজ করে তিনি মাত্র ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা ফি নিয়েছেন শেষদিন পর্যন্ত।

মরহুমের জানাজা নামাজ রবিবার বাদ আছর টিকা পাড়া কবরস্থান ঈদগাহ মাঠে  অনুষ্ঠিত হয়েছে এবং টিকা পড়া কবরস্থানে দাফন  সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী জেলা ও মহানগর ইউনিটের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান,বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান,বীর মুক্তি যোদ্ধা ইয়াসিন মোল্লা,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন শেখ ভুলু, সাবেক মেয়র বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর আওয়ামী সাধারণ সম্পাদক ডাবলু সরকার,

রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম প্রমুখ।রাজশাহী জেলা প্রশাসনের সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাস ক মোঃ আনিসুল ইসলামের নেতৃত্বে মরহুমকে
গার্ড অব অনার দেওয়া হয়েছে।

প্রসঙ্গত,তাঁর মৃত্যুতে রাসিক মেয়র এএইচএম খায় রুজ্জামান লিটন,মহানগর আওয়ামী লীগের ভার প্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল,জেলা আও য়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জা মান আসাদ,মুক্তিযোদ্ধা সংসদ,মহানগর জাসদ ,রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শোক জানিয়ে ছেন।



Our Like Page
Developed by: BD IT HOST