September 30, 2026, 2:26 pm
শিরোনামঃ
১ অক্টোবর প্রধানমন্ত্রী কর্তৃক ফেনীর পরশুরামে এলাকার জনমানুষের বহুপ্রতীক্ষিত ও স্বপ্নের “ফেনী হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা নোয়াখালী পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ প্রদান… সাংবাদিক ফাতেমা আক্তারকে পিটিয়ে-কুপিয়ে আহত করার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি কতোয়ালি থানা এলাকায় রিগ্যাল হোটেল ও বরিশাল হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পাঁচ ঘণ্টার অভিযানে সদর থানায় সর্বোচ্চ ৬০ জন আটক; অপরাধে সম্পৃক্ততা যাচাই করে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা অ্যাডিশনাল আইজিপি মহোদয়ের সাথে ভিডিও কনফারে ন্সের মাধ্যমে আগস্ট/ মাসের অপরাধ পর্যালোচনা ঢাকার আদালত থেকে ৩০ জন কয়েদি নিয়ে একটা প্রিজন ভ্যান রওনা দিয়েছিল গাজীপুরের কাশিমপুর ঘাটাইল উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন নূরী তাসমিন ঊর্মি ডিবি পরিচয়ে ২৫ থেকে ৩০ জনের একটি টিম টে/নে/হিঁ/চ/ড়ে হাসান কে নিয়ে যায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বেতাগীতে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত

Reporter Name

বেতাগী (বরগুনা)প্রতিনিধি

শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বরগুনা জেলার আওতাধীন বেতাগী উপজেলা ছাএলীগ, পৌর-ছাত্রলীগ,বেতাগী সরকারি কলেজ ছাত্রলীগ শাখার আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলায় হাজার হাজার ছাত্রলীগের নেতা কর্মীর উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

আজ ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু পৌর- অডিটরিয়ামে বিকেল ৩ ঘটিকায় বেতাগী পৌর-ছাত্রলীগের সভাপতি মোঃ মাইনুল হাসান সজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্রলীগ হচ্ছে নেতৃত্বের জায়গা, ছাত্ররাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। প্রতিটি ছাত্রের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে।

বেতাগী পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী সাত কার্যদিবসের মধ্যে বেতাগী উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও বেতাগী সরকারি কলেজ ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতাকর্মীদের জীবন বৃত্তান্ত আহ্বান করে সভার সমাপ্তি ঘোষণা করে।



Our Like Page
Developed by: BD IT HOST