বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে পরিবার পরিকল্পনা দপ্তর সাফল্যে অর্জন করেছে। এতে উপকূলীয় এ জনপদে ইতিবাচক প্রভাব ফেলেছে।জানা গেছে,উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ‘সময় মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’- এ প্রতিপাদ্য বিষয়ের তাৎপর্যের উপর গুরুত্বারোপ করে এ উপজেলায় গত ৬ দিনে উল্লেখযোগ্য বাস্তবায়িত কার্যক্রমের মধ্যে স্থায়ী পদ্ধতি ( পুরুষ গ্রহনকারী) ০৯,স্থায়ী পদ্ধতি ( মহিলা গ্রহণকারী) ৩৬
দীর্ঘ মেয়াদী পদ্ধতি ( ইমপ্লান্ট গ্রহণকারী) ১৪৮,দীর্ঘ মেয়াদী পদ্ধতি ( আইইউডি)-৬৯,স্বল্প মেয়াদী পদ্ধতি ইনজেকটেবলস্ গ্রহনকারী- ২০৪,খাবার বড়ি গ্রহণকারী-৩৯৭,কনডম গ্রহনকারী ১১৯,প্রসব সেবা ( ডেলিভারি)-৩৪,গর্ভ কালীন সেবা (এএনসি) ২০৩ , প্রসব পরবর্তী সেবা ( পিএনসি)-৭৭,শিশু রোগী সেবা ৩৮৫, সাধারন রোগী সেবা ৯৭৭, এম আর সেবা ৬ ও কিশোর- কিশোরী সেবা ৪২০ জন, মেডিকেল যন্ত্রপাতি ও আসবাবপত্র বিতরণ এবং ০৫ টি স্যাটেলাইট ক্লিনিক ও এ্যাডভোসি সভায় অনুষ্ঠিত হয়েছে। গত ১৭-২২ ডিসেম্বর পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ ‘২০২২ এ সাফল্যে অর্জিত হয়।
কার্যক্রমের ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফি সার মোঃ সুহৃদ সালেহীনের সভাপতিত্বে ও উপজে লা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এ্যাডভোসি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান,বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আমিরূল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, বরগু না পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো: মাহমুদুল হক আযাদ,সহকারী পরিচালক মো: নকিবুল হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা: ফাহমিদা লস্কর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আফরোজা বেগম, উপজেলা নির্বাচন অফিসার কাজী শহিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কিরন বালা,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হাদিসুর রহমান পান্না,বেতাগী প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম সিদ্দিকী ও সিনিয়র সহ সভাপতি মোঃ শামীম সিকদার,শিক্ষার্থী এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী সহ সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এতে অংশ গ্রহণ করেন।
বেতাগী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন বলেন,এখানকার মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ প্রদান ও সচেতনতা তৈরিতে আন্তরিকতার সাথে কিশোরী সামবেশে, পরিবার পরিকল্পনা সেবা,স্বাভাবিক ও জরুরি প্রসব সেবা,প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা,গর্ভব তী সেবা,নবজাতক ও শিশু সেবা, প্রজননস্বাস্থ্য সেবা,কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা বিষয়ে কাজ করায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জণে সক্ষম হয়েছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মাকসু দুর রহমান ফোরকান বলেন,এ উপজেলায় পরিবার পরিকল্পনা দপ্তরের মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম স্বাস্থ্য ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে। যা শিশু ও মাতৃস্বা স্থ্যের উন্নয়নে অবদান রাখবে।