September 24, 2026, 1:39 am
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদান ও মতবিনিময় সভা জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহামান্য রাষ্ট্রপতির আজ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজল এর সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবার পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বোতল কুড়ানোর ভিডিও ভাইরাল, গলায় দড়ি দিয়ে জীবন দিলেন বৃদ্ধ

Reporter Name

প্রথম বাংলা – এবার প্রতাব সিংয়ের বয়স প্রায় ষাট থেকে সত্তরের ঘরে। গরিব হওয়া সত্ত্বেও এই বৃদ্ধ কারও দয়ার ওপর জীবন ধারণ করেননি। প্লাস্টিকের বোতল ও অন্যান্য বর্জ্য পদার্থ কুড়িয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তবে গ্রামের কিছু তরুণ তাকে নিয়ে ঠাট্টা-মশকরা শুরু করেন।

তার বোতল কুড়ানোর ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। এসব ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার ফলে অনেক মানুষ তাকে চিনতে শুরু করে। ভাইরাল ভিডিও ও অবাঞ্ছিত খ্যাতির ওপর বিরক্ত হয়ে শেষ পর্যন্ত তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

এদিকে মর্মান্তিক এই ঘটনা ভারতের রাজস্থানের একটি গ্রামে ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পুলিশ বলছে, প্রতাব সিংয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি আত্মহত্যা করেন।

ভারতীয় পুলিশ জানিয়েছে, রাজস্থানের লোহাওয়াত গ্রামের কিছু যুবক প্রতাবকে নিয়ে ঠাট্টা শুরু করে। তারা তার ভিডিও তৈরি করে সামজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। ‘আপনি কি কিছু বর্জ্য কিনতে চান’, প্রায় প্রতিটি ভিডিওতে বৃদ্ধকে এই একই কথা বলতে শোনা যায়।

সামাজিক মাধ্যম এক্সে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বোতল রাখার গাড়ি নিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি প্রতাবের ভিডিও তৈরি করছেন। এ সময় তারা তাকে নিয়ে হাসাহাসি করছেন। এসব ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে আরও মানুষ তাকে চিনতে শুরু করে।

ভাইরাল ভিডিও এবং অবাঞ্ছিত খ্যাতির প্রতি বিরক্ত হয়ে প্রতাব সিং আত্মহত্যা করেন। তার মরদেহ মহাসড়কের কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এই ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। এ ছাড়া তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সুত্র, mp news



Our Like Page
Developed by: BD IT HOST