October 22, 2026, 12:26 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী ‘আগে কাজ দেন, তারপর দোকান ভাঙেন’ ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা শাহজাদপুরে জেলা কর্মকর্তা আনসার ও ভিডিপি দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ময়মনসিংহে কালিবাড়ি দাসপাড়ায় হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে করলেন মসিক প্রশাসক প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে ওএসডি হলেন রাজশাহী বিভাগীয় কমিশনার লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ শাহজাদপুরে দরিদ্র ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ শেরপুরের ডিসির বি”রুদ্ধে সার কালো”বাজারি মাম”লার বাদীকে ‘ধ”মক’! সত্য বনাম প্রো’পাগান্ডা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ব্যাংকে আমানত সম্পূর্ণ নিরাপদ, আতঙ্কের কিছু নেই: বাংলাদেশ ব্যাংক

Reporter Name

প্রথম বাংলা – ব্যাংকের আমানতের টাকা নিয়ে গ্রাহকদের আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বাংলা দেশের স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আগামীতেও বন্ধ হবে না। তাই ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ। আমানতের টাকা দিতে ব্যর্থ হলে ওই ব্যাংকের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।রবিবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগা যোগ মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক খবর প্রচার হচ্ছে। এ ব্যাপারে সবাইকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই। স্বাধীনতার ৫১ বছরে দেশে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায়, আগামীতেও কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ।

এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে আজ বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের বৈঠক শেষে একই কথা বলেছেন ব্যাংকের মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ‘কোনো ব্যাংক আমানতের টাকা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের যেকোনো অভিযোগ ১৬২৩৬ নম্বরে কল করে জানালেই হবে অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করব।’

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, ‘দেশে বিশ্বব্যাং কের চলমান যেসব প্রকল্প রয়েছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে বিশ্বব্যাংক সহযোগি তার আশ্বাস দিয়েছে। এছাড়া নতুন প্রকল্পে বিনিয়ো গের বিষয়ে বিশ্বব্যাংক আগ্রহ প্রকাশ করেছে।



Our Like Page
Developed by: BD IT HOST