October 6, 2026, 6:15 pm
শিরোনামঃ
বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন যুগের সূচনা : স্বতন্ত্র “সাইবার পুলিশ ইউনিট” এর যাত্রা শুরু সাংবাদিকের সঙ্গে প্রশাসনের ‘প্রেমের’ তফাৎ আসামি হলে হ্যান্ডকাফ, বাদী হলে মামলা নিতে টালবাহানা! শিবগঞ্জ খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী(এমসিকিউ) পরীক্ষা পদত্যাগপত্র জমা দিলেন সংসদ সদস্য মিষ্টি প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের বেড়াজালে সামাজিক সংগঠনসমূহ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ সা/ইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট ‘সাইবার পুলিশ ইউনিট’ইকবাল হোসেন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমীতে হাজারো ভক্তের সমাগমে শাহজাদপুর উৎসবমুখোর

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি:

আজ ৬ সেপ্টেম্বর, বুধবার, মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব পূণ্যতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে শাহজাদপুরে হাজার হাজার ভক্তের পদচারণা ও শোভাযাত্রায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।এ উপলক্ষে সকাল থেকেই শাহজাদপুর পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ঢাক-ঢোল ও নানা বাদ্যযন্ত্র বাজিয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে হাজার হাজার ভক্তবৃন্দ পৃথক পৃথক শোভাযাত্রা নি য়ে পৌর এলাকার কেন্দ্রীয় মন্দির গৌর নিতাই বিগ্রহ সেবা সংঘ আশ্রমে সমবেত হন। পরে বেলা ১১ টায় কেন্দ্রীয় ওই মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বানী শুভ জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন ও উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এসময় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, শাহজাদ পুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলা খবর বিডি’র প্রকাশক মানিক কুমার সরকার।উদ্বো ধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শাহ জাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এম পি চয়ন ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে ন,শাহজাদপুর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু,

উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী,ভাইস চেয়ার ম্যান লিয়াকত আলী,সাবেক সফল পৌরমেয়র নজরুল ইসলাম,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পা দক বাসুদেব দত্ত,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক,সাধারন সম্পাদক ও বাংলা খবর বিডি’র প্র কাশক মানিক কুমার সরকার, ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিপ্লব সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন রায়।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দসহ উপজেলা ও পৌর নেতৃবৃন্দের নেতৃত্বে বেলা ১২ টায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে হাজার হাজার ভক্তের অংশগ্রহণে স্মরণকালের বৃহ ৎ মঙ্গল শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।এছাড়া,ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণে র শুভ জন্মাষ্টমী শাহজাদপুরে উদযাপিত হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST