September 23, 2026, 7:16 pm
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদান ও মতবিনিময় সভা জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহামান্য রাষ্ট্রপতির আজ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজল এর সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবার পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভেজাল চেতনানাশক ইনজেকশন উদ্ধার, অসাধু চক্রের ৩ সদস্য গ্রেফতার করেছে ডিবি

Reporter Name

প্রথম বাংলা – ঘুমের ইনজেকশন জি-ডায়াজিপামকে চেতনানাশক জি-পেথিডিন ইনজেকশনে রূপান্তরিত করা অসাধু চক্রের ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগ। এ সময় ভেজাল চেতনানাশক ইনজেকশন তৈরির উপকরণ ও ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মোঃ আলমগীর খাঁন, মোঃ মাসুদ রানা ও মোঃ আহসান হাবীব শাওন।

গতকাল সোমবার বিকালে মতিঝিল থানার টিঅ্যান্ডটি কলোনি ও ভাটারার নদ্দা এলাকায় ধারাবাহিক অভিযানে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মোঃ এরশাদুর রহমান ডিএমপি নিউজকে জানান, দুই জন লোক মতিঝিল থানার টিঅ্যান্ডটি কলোনির মসজিদ গেটের পাশের যাত্রী ছাউনীর সামনে ভেজাল জি-পেথিডিন নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আলমগীর ও মাসুদকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জি-পেথিডিনের ৪০টি প্যাকেট উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাটারার নদ্দা এলাকা হতে আহসান হাবীবকে গ্রেফতার করা হয়। আহসান হাবীব পুলিশের কাছে স্বীকার করেছে, সে গ্রেফতারকৃত মাসুদ রানার কাছ থেকে নকল জি-পেথিডিন সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতো।

সহকারী পুলিশ কমিশনার আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আলমগীর স্বীকার করেছে, উত্তর যাত্রাবাড়ীর একটি বাসায় সে নকল জি-পেথিডিন ইনজেকশন তৈরি করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর যাত্রাবাড়ীর ফারুক রোডের সে বাসায় অভিযান চালিয়ে জি-পেথিডিন ইনজেকশন ২০০ পিস, জি-পেথিডিনের এ্যাম্পুল ২২০ পিস, জি-ডায়াজিপামের এ্যাম্পুল ১০১০ পিস, জি-পেথিডিনের খালী বক্স ৫২০ পিস, জি-পেথিডিনের স্টিকার ২০০ পিস, জি-পেথিডিন ফয়েল পেপার ২ রোল, জি-পেথিডিনের ব্যাবহারবিধি ১,৫০০ পিস, জি-পেথিডিনের ফয়েল লাগানোর মেশিন ১টি, ৫ কেজি এসিড, ৫টি স্কিন প্রিন্ট করার ফ্রেম ও জি-পেথিডিন রাখার প্লাস্টিকের ট্রে ২৫০ পিস উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST