June 25, 2026, 12:35 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মঠবাড়িয়া’য় মিথ্যা মামলায় হাজিরা দিলেন ৮৫ বছরের বৃদ্ধ

Reporter Name

 

পিরোজপুর জেলা প্রতিনিধিঃমোঃ বেল্লাল জোমাদ্দার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামের আব্দুল হামিদ হাওলাদার নামে ৮৫ বছরের এক বৃদ্ধ মিথ্যা মামলার আসামি হয়ে আদালতে হাজিরা দিয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) বিজ্ঞ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুজ্জামান তার জামিন মঞ্জুর করেছেন।

জানা গেছে,সাপলেজা ইউনিয়নের বুখইতলা বান্ধবপাড়া গ্রামের আব্দুল হামিদ হাওলাদার ও মিলন হাওলাদার গংদের এজমালি একটি পুকুর রয়েছে। ৫৪ শতাংশের ওই পুকুরটিতে আঃ হামিদ হাওলাদারের ৩৫ শতাংশেরও বেশি জমি রয়েছে।নিজের জমিতেই আব্দুল হামিদ হাওলাদারের বাড়ির চলাচলের রাস্তাটি অবস্থিত থাকলেও মিলন গং প্রতিহিংসাবশত রাস্তাটি সংকীর্ণ করার অপচেষ্টা চালায়।গত ১৯ এপ্রিল স্থানীয় ইউপি চেয়ারম্যানের স্বীদ্ধান্ত অমান্য করে দাও,লাঠি, রামদা ও লোহার রড নিয়ে মিলনের ছেলে মেহেদির নেতৃত্বে অর্ধ শতাধিক লোকজন নিয়ে আব্দুল হামিদ হাওলাদারের বাড়িতে হামলা করতে আসে।এ সময় তারা ডাক চিৎকার দিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে স্থানীয়রা ছুটে আসে।এরপর বহিরাগত লোকজন পরের দিন সকালে রাস্তা আটকাবে বলে হুমকি দিয়ে চলে যায়।এ ঘটনায় আব্দুল হামিদ হাওলাদারের ছেলে গণমাধ্যম কর্মী মোঃ শাহজাহান ওইদিন রাতে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দেয়।মঠবাড়িয়া থানার এএসআই মামুন সরেজমিনে এসে শালিস বৈঠক মানিয়ে দেওয়ার জন্য উভয় পক্ষকে থানায় ডাকেন।কিন্তু আব্দুল হামিদ হাওলাদারের প্রতিপক্ষরা হোসনেআরা নামে এক নারীর মাথা ব্লেড দিয়ে কেটে মঠবাড়িয়া থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে।আর এ মামলার ৫ নং আসামি করা হয় ৮৫ বছরের আব্দুল হামিদ হাওলাদারকে।তিনি জটিল রোগে আক্রান্ত। ইতোপুর্বে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি ছিলেন। ২৯ এপ্রিল তিনি বিজ্ঞ আদালতে হাজিরা দিয়েছেন।

একজন বয়োবৃদ্ধ অসুস্থ মানুষকে মিথ্যা মামলায় কেন আসামি করা হয়েছে এর কোন সদুত্তর দিতে পারে নি মামলার বাদী মহারাজ হাওলাদার।



Our Like Page
Developed by: BD IT HOST