July 31, 2026, 4:34 pm
শিরোনামঃ
পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি পারিবারিক কলহের জেরে গৃহবধূ হত্যা: ঘটনার ০২ দিনের মধ্যেই প্রধান আসামি গ্রেফতার করলো পিবিআই গাজীপুর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহের নান্দাইলে গৃহবধুকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাব -১৪,

Reporter Name

প্রথম বাংলা – বাংলাদেশ আমার অহংকার”এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজ তথা বাংলাদেশকে মাদকের ভয়াল থাবা,সন্ত্রাস,জঙ্গী,ছিনতাই,ডাকাতি, জুয়া,অপহরণ,খুন,ধর্ষণ,অসাধু অস্ত্র ব্যবসায়ীসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া সাম্প্র তিক সময়ে শিশু ধর্ষণের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বস্তরের জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র‌্যাব।

গত ২৩ ডিসেম্বর ২০২২ তারিখ সকালে ভিকটিম বাড়ির থেকে বের হয়ে দুপুর অনুমান ০১.৩০ ঘটিকা র সময় গফরগাঁও রেল স্টেশনে অবস্থানকালে এই সুযোগে সুমন নিয়া নামের একজন ভালুকায় ভিক টিমকে পৌঁছিয়ে দিবে বলে মোটরবাইকে করে ভিকটিমকে নিয়ে যায়। কিছুক্ষন পর, সুমন মিয়া আমান উল্লাহ নামের একজনকে মোবাইলে কল দিয়ে ডেকে নিয়ে আসে। পরবর্তীতে, একই তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় নান্দাইল থানার ১১ নং খারুয়া ইউনিয়নের অন্তর্গত রাজাপুর গ্রামের নতুন কাঁচা রাস্থার পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ভিকটিমকে দুইজন মিলে পালাক্রমে ধর্ষণ করে।

এরপর,রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময় উক্ত আসামীদ্বয় ভিকটিমকে দেওয়ানগঞ্জ বাজারস্থ কালী মন্দিরের সামনে ফেলে রেখে চলে যায়। এরই পরিপ্রেক্ষিতে,ধর্ষণকারীদের বিরুদ্ধে ভিকটিমের পিতা বাদী হয়ে গত ২৭ ডিসেম্বর,২০২২ খ্রি তারিখ সময় ২২.২৫ ঘটিকায় নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ (সংশোধন /২০০৩) এর ৯(৩) ধারায় একটি মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায়, এই চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষি তে র‌্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০১/০২/২০২৩ ইং তারিখ ভোর অনুমান ০৪.০০ ঘটিকার সময় নেত্র কোনা জেলার পূর্বধলা থানাধীন শ্যামগঞ্জ বাজার এলাকা হতে আসামী ১ নাম- মোঃ আমাউল্লাহ (১৯),পিতা- খোরশেদ আলম,সাং- খারোয়া,থানা- নান্দাইল,জেলা : ময়মনসিংহ’কে গ্রেফতার করে। উল্লেখ্য মামলার অপর আসামি সুমন মিয়াকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

গ্রেফতারকৃত অভিযুক্ত আসামী প্রাথমিক জিজ্ঞাসা বাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে এছাড়াও উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনার মাধ্যমে কোন নারী/শিশু ধর্ষণ ও নির্যাতনের শিকার না হয় সে প্রেক্ষিতে র‌্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST